/indian-express-bangla/media/media_files/2026/01/18/byron-biswas-sir-hearing-notice-sagardighi-mla-election-commission-2026-01-18-08-15-08.jpg)
SIR-শুনানিরতে ডাক পেলেন বাইরন বিশ্বাস
সাগরদিঘী বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাসকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। SIR সংক্রান্ত হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে খোদ বিধায়কের কাছে। শনিবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বুথ লেভেল অফিসার (BLO) অঙ্কুশ কুমার ভকত বিধায়ক বাইরন বিশ্বাসের হাতে ওই নোটিশ তুলে দেন। নোটিশে আগামী ২৪ জানুয়ারি সামসেরগঞ্জ বিডিও অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিলাসবহুল ভ্রমণের এক নয়া অধ্যায়, পাবেন বিমানের মত পরিষেবা, বন্দে-ভারত স্লিপারের ভাড়া কত?
নোটিশ পাওয়ার পরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাগরদিঘীর বিধায়ক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাইরন বিশ্বাস বলেন, তিনি একজন জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর দাবি, তাঁর বাবা মরহুম বাবর আলী বিশ্বাস রাজ্যজুড়ে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন। বিধায়কের বক্তব্য, তাঁর সমস্ত পরিচয়পত্র, নথি ও প্রশাসনিক রেকর্ড সরকারের কাছেই রয়েছে। তা সত্ত্বেও কেন তাঁকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
মাধ্যমিকে ইতিহাসে নম্বর তোলা নিয়ে টেনশন? ঝটপট জানুন এই সিক্রেট টিপস, সহজেই হবে বাজিমাত
বিধায়ক অভিযোগ করেন, নির্বাচন কমিশন কাদের স্বার্থে এই ধরনের হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, তা স্পষ্ট নয়। তাঁর দাবি, তিনি নিয়মিত কর প্রদানকারী একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিনের ভোটার। সাধারণ মানুষের পাশাপাশি এখন জনপ্রতিনিধিদেরও এভাবে নোটিশ পাঠানো হচ্ছে, যা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করছে বলে তাঁর মত।
বাইরন বিশ্বাসের আরও অভিযোগ, SIR-এর নামে অকারণে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। একজন জনপ্রতিনিধিকে এভাবে নোটিশ পাঠানোয় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, যদি একজন বিধায়কও ছাড় না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? দু’দশক পর ফের সিঙ্গুরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি
যদিও এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাগরদিঘীর বিধায়ক। তিনি বলেন, যে কোনও প্রয়োজনে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তাঁদের সমস্যার সমাধানে উদ্যোগী হবেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us