Kolkata Metro: বিশ্বমানের প্রকল্প! কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো দেখে থ মেরে গেলেন কানাডার হাইকমিশনার!

Kolkata Underwater Metro: হুগলি নদীর তলার ইস্ট-ওয়েস্ট আন্ডারওয়াটার মেট্রোয় যাত্রী হয়ে ভ্রমণ করলেন কানাডার হাইকমিশনার ক্রিস কুটার। টানেলের প্রকৌশল, নির্মাণপদ্ধতি ও প্রযুক্তিগত সাফল্য দেখে মুগ্ধ হলেন তিনি।

Kolkata Underwater Metro: হুগলি নদীর তলার ইস্ট-ওয়েস্ট আন্ডারওয়াটার মেট্রোয় যাত্রী হয়ে ভ্রমণ করলেন কানাডার হাইকমিশনার ক্রিস কুটার। টানেলের প্রকৌশল, নির্মাণপদ্ধতি ও প্রযুক্তিগত সাফল্য দেখে মুগ্ধ হলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Canada High Commissioner India  ,Chris Cooter Metro Ride  ,Kolkata Underwater Metro  ,East West Metro Tunnel,  Hooghly River Metro,  Kolkata Metro Railway , Underwater Metro India,  Chris Cooter Kolkata visit,  KMRCL underwater tunnel  ,East West Metro project,কানাডার হাইকমিশনার কলকাতা,  ক্রিস কুটার আন্ডারওয়াটার মেট্রো , হুগলি নদীর তলা মেট্রো  ,ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল  ,কলকাতা আন্ডারওয়াটার মেট্রো , কেএমআরসিএল মেট্রো প্রকল্প,  হুগলি তলা মেট্রো যাত্রা  ,আন্ডারওয়াটার মেট্রো কলকাতা , ইস্ট–ওয়েস্ট মেট্রো ভ্রমণ,  কলকাতা মেট্রো রেলওয়ে

East West Metro Tunnel: পাতালপথে কানাডার হাই কমিশনার।

হুগলি নদীর তলার ঐতিহাসিক ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্প সম্পর্কে সরেজমিনে ধারণা নিতে বৃহস্পতিবার বিশেষ সফরে কলকাতায় আসেন ভারতের কানাডা হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মি. ক্রিস কুটার। এদিন তিনি পূর্ব-পশ্চিম মেট্রোয় চড়ে নিউ এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাত্রা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কানাডা হাইকমিশনের একদল উচ্চপদস্থ কর্মকর্তা।

Advertisment

এই সফরে হাইকমিশনারকে সঙ্গ দেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল, মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার এবং প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সত্যকি নাথ সহ মেট্রো রেল ও কেএমআরসিএল-এর অন্যান্য আধিকারিকরা। হুগলি নদীর তলার টানেলসহ পূর্ব-পশ্চিম মেট্রোর যাত্রাপথের নিরাপত্তা, প্রযুক্তি ও যাত্রী-সুবিধা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেন হাইকমিশনার।

আরও পড়ুন- Kolkata to Bhutan flight: আর নয় ঝক্কি! কলকাতা থেকে সরাসরি বিমানেই ভুটান, ভাড়া এক্কেবারে নাগালেই!

মেট্রো রেল এবং কেএমআরসিএল কর্মকর্তারা তাঁকে ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের নির্মাণ প্রক্রিয়া, বিশেষ করে উন্নত ‘টানেল বোরিং’ প্রযুক্তি, ভূগর্ভস্থ শৈলস্তরের জটিলতা এবং হুগলি নদীর তলায় টানেল নির্মাণের সময় উদ্ভূত প্রযুক্তিগত চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিতভাবে জানান। আধুনিক টানেলিং সিস্টেম, আন্তর্জাতিক মানের নিরাপত্তা এবং ভৌগোলিক জটিলতার মধ্যেও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার বিষয়ে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন-Supreme Court: চিকিৎসক অনিকেত মাহাতোর বিরুদ্ধে চক্রান্ত? সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের!

টানেলের ভেতরে যাত্রার সময় মেট্রোর আধুনিক অবকাঠামো, উন্নত ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্টেশন ডিজাইন, নিরাপত্তা ব্যবস্থা এবং নদীর তলার অনবদ্য প্রকৌশল দেখে তিনি দৃশ্যতই খুশি হন। হাইকমিশনার জানান, ভারতের অন্যতম জটিল ও উচ্চমানের নগর পরিবহণ প্রকল্প হিসেবে কলকাতার ইস্ট–ওয়েস্ট মেট্রো নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মান অর্জন করেছে।

আরও পড়ুন-'এটা বাংলা উত্তর প্রদেশ নয়', ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় গর্জে উঠলেন মমতা

কেএমআরসিএল-এর আধিকারিকরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক কূটনীতিক ও প্রতিনিধিদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত বিনিময়কে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো প্রকল্প যে বিশ্বমানের প্রকৌশল দক্ষতার নিদর্শন, তা আরও একবার প্রমাণিত হল এই সফরের মাধ্যমে।

kolkata news kolkata metro underwater metro Aamar Kolkata Metro app