আরজি কর মামলার দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে বিরাট সম্মান, 'পুলিশ মেডেল' দিচ্ছে মোদী সরকার

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে এ বছর রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে এ বছর রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar rape murder case, CBI officer award, President’s Police Medal, V Chandrasekhar CBI, RG Kar Medical College case, Kolkata rape murder, CBI investigation RG Kar, President Police Medal 2026, RG Kar case controversy, victim family questions CBI

আরজি কর মামলার দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে বিরাট সম্মান

তিনি ছিলেন আরজি কর তদন্তে তদারকির দায়িত্বে। সেই সিবিআই অফিসারকে প্রজাতন্ত্র দিবসে সেই 'পুলিশ মেডেল' দিচ্ছে মোদী সরকার। 

Advertisment

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে এ বছর রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। যদিও এই মামলার তদন্ত নিয়ে এখনও প্রশ্ন তুলছে নির্যাতিতার পরিবার।

আরও পড়ুন- ফিরল খোকন দাস হত্যার স্মৃতি, বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে, ফের প্রশ্নে হিন্দু সুরক্ষা 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) যুগ্ম অধিকর্তা ভি চন্দ্রশেখর, যিনি আর জি করের বহু চর্চিত ধর্ষণ-খুন মামলার তদন্তকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন তাঁর নাম এবার 'পুলিশ পদকের' জন্য মনোনীত  আধিকারিকদের তালিকায় রয়েছে। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সম্মানের কথা ঘোষণা করা হয়। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পদক প্রদান করবেন। এ বছর মোট ৩১ জন  আধিকারিককে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে।

২০০০ ব্যাচের গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার ভি চন্দ্রশেখর আর জি কর মামলার তদন্তে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। তদন্ত চলাকালীন তিনি একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর তত্ত্বাবধানে চার্জশিট দাখিলের কয়েক মাসের মধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের দোষী সাব্যস্ত হওয়া নিশ্চিত হয়। এই মামলাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছিল। প্রথমদিকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস  

তবে সিবিআই তদন্তের পরেও নির্যাতিতার পরিবার সন্তুষ্ট নয়। তাঁদের অভিযোগ, তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবারকে নিয়মিত জানানো হয়নি, কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি এবং একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সঠিক উত্তর মেলেনি। পাশাপাশি, সঞ্জয় রাইকেই একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা নিয়েও পরিবার প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, তদন্ত পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে হয়নি। যদিও তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আর জি কর মামলার তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি।

ভি চন্দ্রশেখর ছাড়াও রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য মনোনীত সিবিআই আধিকারিকদের তালিকায় রয়েছেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিত শ্রীবাস্তব, অতিরিক্ত এসপি মুকেশ শর্মা, সাব-ইন্সপেক্টর প্রমোদকুমার জাতি, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর চমনলাল, হেড কনস্টেবল রামু গোল্লা, ২০০৭ ব্যাচের আইপিএস ও সিবিআই যুগ্ম অধিকর্তা সি ভেঙ্কট সুব্বা রেড্ডি, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মনমোহন শর্মা, এএসপি বৈদ্যনাথ সমল, ডেপুটি এসপি রুবি চৌধুরী-সহ আরও অনেকে। 

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?  

cbi RG Kar Case