উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে কড়া নির্দেশ জ্ঞানেশ কুমারের, তড়িঘড়ি দিল্লিতে তলব রাজ্যের মুখ্য সচিবকে

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আগামীকালই বাংলায় এসআইআরের শুনানির শেষ দিন। তার আগে আজ শুক্রবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীতে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আগামীকালই বাংলায় এসআইআরের শুনানির শেষ দিন। তার আগে আজ শুক্রবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীতে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal CEO Manoj Kumar Agarwal, Final Voter List February 28, SIR Document Scrutiny, Baruipur East ERO Issue, Moina AERO Controversy, Bengal Voter List Update, ECI Full Bench Meeting

তড়িঘড়ি দিল্লিতে তলব রাজ্যের মুখ্য সচিবকে

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আগামীকালই বাংলায় এসআইআরের শুনানির শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ। তার আগে আজ শুক্রবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীতে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল তিনটার মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হতে বলা হয়েছে।

Advertisment

আরও পড়ুন-রবীন্দ্রনাথ ঠাকুর-কে খাটো করার চক্রান্ত, ভোটের আগে বিজেপির বিরুদ্ধে আগুনে আক্রমণ টিএমসি-র, পালটা সুকান্ত

বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুক্রবার এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, চূড়ান্ত ভোটার তালিকায় কোনও বিদেশি ভোটারের  নাম যেন অন্তর্ভুক্ত না হয় এবং কোনও ভারতীয় নাগরিকের নাম যেন বাদ না পড়ে।

Advertisment

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়সীমা সামনে রেখে এদিন এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল, রোলস অবজারভাররা, সিইও দফতরের শীর্ষ আধিকারিক এবং সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (DEO)। সূত্রের খবর, নথিপত্র যাচাই ও পুনরায় যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেন সিইসি। প্রয়োজনে বর্ধিত সময়সীমা কাজে লাগিয়ে নথি খতিয়ে দেখতে বলা হয়েছে, যাতে চূড়ান্ত তালিকায় কোনও ভুল না থাকে।

সিইসি বৈঠকে জানান, “নথি ভালোভাবে খতিয়ে দেখুন, প্রয়োজনে পুনরায় যাচাই করুন। ভোটার তালিকায় যেন কোনও ত্রুটি না থাকে।” উল্লেখ্য, এসআইআর শুনানি প্রক্রিয়ায় জমা পড়া একাধিক নথিতে অসঙ্গতি ধরা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে শুনানির শেষ দিন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, বর্ধিত সময় অনুযায়ী ইআরও (ERO) ও এইআরও (AERO)-দের ২১ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে।

এরই মধ্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে রাজ্য-কমিশন সম্পর্ক ঘিরে। জাতীয় নির্বাচন কমিশন  রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী-কে শুক্রবার  বিকেল তিনটের মধ্যে দিল্লিতে হাজির হতে নির্দেশ দিয়েছে। অভিযোগ, পূর্বের একাধিক নির্দেশ যথাযথভাবে কার্যকর করা হয়নি।

গত অগাস্টে বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নায় ইআরও ও এইআরও-র বিরুদ্ধে ভূতুড়ে ভোটারের নাম অন্তর্ভুক্তির অভিযোগ ওঠে। সেই সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড এবং এফআইআর দায়েরের নির্দেশ দেয় কমিশন। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকেও দিল্লিতে তলব করা হয়েছিল। একই ইস্যুতে এবার বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে এই  ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন- "তারেক ভাই ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন", সম্প্রীতির বার্তা ও আগাম রমজানের শুভেচ্ছা মমতার

ECI West Bengal SIR 2025