/indian-express-bangla/media/media_files/2025/11/25/ec-2025-11-25-10-38-47.jpg)
CEO office: রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর।
রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও সিইও দপ্তরের সামনে জারি রয়েছে বিক্ষোভ। গতকাল দুপুর থেকে তৃণমূলপন্থী বিএলওদের অবস্থান আন্দোলন অব্যাহত। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, সিইও তাঁদের ডেপুটেশন গ্রহণ না করা পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ চলবে।
বিবাদীবাগে সিইও দপ্তরের সামনে সোমবার রাতে দেখা যায় বেনজির উত্তেজনা। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ ঘিরে সেখানে পাল্টা বিক্ষোভে সামিল হয় বিজেপি। দুই পক্ষের বচসা ও উত্তেজনায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে।
রাত ১১টা ৩০ মিনিট নাগাদ বহুক্ষণ চলা ঘেরাও থেকে মুক্ত হন সিইও এবং অন্যান্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার সকালে দেখা যায় দপ্তরে বর্তমানে BLO অধিকার রক্ষা কমিটির ১৩ সদস্য অবস্থান করছেন। দপ্তরে ঢোকায় কড়াকড়ি করা হয়েছে, চারিদিকে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
রাতভর নজরদারি, বাড়তি কড়াকড়ি:
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সিইও সহ দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক ভিতরে অবস্থান করছিলেন। বর্তমানে প্রায় ১৪ জন আন্দোলনকারী দপ্তরের বাইরে অবস্থান করছেন বলে সূত্রের খবর। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সিইও দপ্তরের চারপাশে পুলিশ মোতায়েন আরও বাড়ানো হয়েছে।
বিজেপির হস্তক্ষেপ, আরও উত্তপ্ত বিক্ষোভস্থল:
বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন,“এই মুহূর্তে দু’জন বিএলও ভিতরে আছে। সংরক্ষিত এলাকায় যেভাবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, তা ঠিক নয়। পুলিশ যদি পরিস্থিতি সামলাতে না পারে, তাহলে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা উচিত।”
আরও পড়ুন-Suvendu Adhikari: হিন্দু-মুসলিম নয়, উন্নয়নই মূল লক্ষ্য, অত্যাচার রুখতে BJP-কে আনুন: শুভেন্দু
তিনি দাবি করেন, “৭০ শতাংশ বিএলও ইতিমধ্যেই ফর্ম আপলোড করেছেন। পিসির সিদ্ধান্তে বিএলওদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে এসআইআর আতঙ্কে ভোটাররা সমস্যায় পড়েছিলেন, দ্বিতীয় পর্যায়ে বিএলওরা, এবার তৃণমূল নিজেই চাপের মুখে পড়বে।” সজল ঘোষ আরও বলেন, “আমরা শিগগিরই সিইও দপ্তরে ‘সাফাই অভিযান’ চালাবো। এই পরিস্থিতির অবসান হওয়া জরুরি।”
আরও পড়ুন-Malda News: “কান্না থামিয়ে দেব”, এই বলে মায়ের কোল থেকে একরত্তি শিশু নিয়ে চম্পট মহিলার
পরিস্থিতি কোন পথে? নজর প্রশাসনের:
মঙ্গলবার দিনভর এই উত্তেজনা কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নজর রাজ্য প্রশাসনের। সিইও দপ্তরের সামনে এখনও কড়া পুলিশি নিরাপত্তা, এবং আন্দোলনকারীরা জানিয়েছেন, আজও চলবে তাঁদের অবস্থান বিক্ষোভ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us