/indian-express-bangla/media/media_files/2026/01/15/chakulia-2026-01-15-17-41-11.jpg)
SIR Hearing Protest: এসআইআর শুনানি নোটিশের প্রতিবাদে ভোটারদের বিক্ষোভ।
North Dinajpur News: মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। বৃহস্পতিবার সকালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে চাকুলিয়া বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন চাকুলিয়া থানার আইসি। এই ঘটনায় জেলাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং ইসলামপুর পুলিশ জেলায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রায় ৩০০ জনের একটি দল জোর করে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করে। তারা মূলত এসআইআরের শুনানিতে ডাক পাওয়া ব্যক্তি। পুলিশ বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা অফিসের ভেতরে ঢুকে কম্পিউটার, প্রিন্টার-সহ ইলেকট্রনিক সরঞ্জাম এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। এমনকি নথিপত্র নষ্ট করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- SIR: শুনানির লাইনে এবার খোদ BLO ও তাঁর স্ত্রী! কেতুগ্রামের এই ঘটনা এখন টক অফ দ্য টাউন
বিডিও-র দাবি অনুযায়ী, প্রায় ২০ লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে।
উত্তেজিত জনতাকে সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ইটের আঘাতে চাকুলিয়া থানার আইসি গুরুতর জখম হন। এছাড়া দপ্তরের বেশ কয়েকজন কর্মীকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ফরাক্কা ও চাকুলিয়ার ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই শুনানি কেন্দ্র বদল করা যাবে না। ‘আনম্যাপড’ এবং ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিডিও-র লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে।
আরও পড়ুন-একই আধার নম্বর, স্কুলে ভর্তি হতে গিয়ে বিপাকে শিশু ও পরিবার, চরম গাফিলতির অভিযোগে উত্তাল
উল্লেখ্য, বুধবার ফরাক্কায় বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেখানেও অভিযোগ ছিল সাধারণ মানুষকে নথিপত্র নিয়ে হয়রানি করা হচ্ছে। চাকুলিয়াতেও বিক্ষোভকারীদের গলায় একই সুর শোনা গিয়েছে। তবে কমিশন সাফ জানিয়েছে, কমিশনের নির্দেশিকায় হস্তক্ষেপ করলে তা গুরুত্ব দিয়ে বিচার করা হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us