/indian-express-bangla/media/media_files/2026/01/10/blast-2026-01-10-14-41-16.jpg)
Champahati explosion: চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।
বছরের শুরুতেই ফের একবার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হারালে এলাকায়। শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় বাজি কারখানার একটি অংশ। স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝে উঠতে না পারলেও পরে জানা যায়, একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কারখানার ভিতরে নিয়মিতভাবেই বাজি তৈরির কাজ চলছিল। সেই সময় রাসায়নিক ভর্তি একটি ড্রাম আচমকাই ফেটে যায়। এর জেরেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক অনুমান।
আরও পড়ুন- Uttarpara rape case : হিন্দমোটর কারখানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে তৃণমূলের যুব নেতা
দুর্ঘটনার সময় কারখানার ভিতরে অন্তত চার জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তাঁরা গুরুতরভাবে জখম হন। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- West Bengal news live Updates: মমতাকে আইনি নোটিস শুভেন্দুর! ৭২ ঘণ্টার আল্টিমেটামে তোলপাড় রাজনীতি
বিস্ফোরণের খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পুলিশও এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
আরও পড়ুন-ED তল্লাশির পর পুলিশের পদক্ষেপ! I-PAC কর্ণধারের বাড়ির ফুটেজ সংগ্রহ
এদিকে, বাজি ব্যবসায়ীদের দাবি, ওই কারখানায় সম্পূর্ণ বৈধভাবেই বাজি তৈরি হচ্ছিল এবং সমস্ত নিয়ম মেনেই কাজ চলছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে প্রশাসন। বছরের শুরুতেই এই ধরনের ঘটনায় ফের একবার বাজি কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us