/indian-express-bangla/media/media_files/2026/01/02/chanchal-national-highway-bike-toto-accident-three-dead-2026-01-02-20-38-22.jpg)
তিন জনের মৃত্যুতে শোকের ছায়া
বেপরোয়া মোটর বাইকের সঙ্গে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলা সহ তিনজনের।
শুক্রবার বিকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে চাচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার ৩১ নম্বর জাতীয় সড়কের রাড়িয়াল এলাকায় । দুর্ঘটনায় জখম হয়েছেন টোটোতে থাকা চালকসহ তিন যাত্রী।
আহতদের চিকিৎসা চলছে হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতাল এবং চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। পথ দুর্ঘটনায় দুটি পরিবারের বাড়ির একমাত্র ছেলেদের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছে অভিভাবকেরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, নতুন মোটর বাইক কিনে বন্ধুকে নিয়ে রাইড করতে বেরিয়েছিল এক যুবক। আর ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি টোটোকেই মুখোমুখি ধাক্কা মারে মোটরবাইক চালক। তাতেই এই মর্মান্তিক পরিণতি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম কৌশিক শর্মা (২১) এবং ভলু দাস (২০)। অপর মৃত মহিলার নাম বুলি থোকদার (৪৫)। মৃত দুই যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রামনগর এলাকায়। পাশাপাশি মৃত মহিলার বাড়ি সংশ্লিষ্ট থানার কাপাইচন্ডী এলাকায়। এই দুর্ঘটনার পর পরিবারের একমাত্র ছেলেকে নতুন মোটর বাইক কিনে দেওয়া নিয়েই যেন আফসোশের শেষ নেই অভিভাবকদের।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এদিন কৌশিক নতুন মোটর বাইক কিনে তার এক বন্ধুকে নিয়েই হরিশ্চন্দ্রপুরের ওই জাতীয় সড়ক দিয়েই দ্রুত গতিতে যাচ্ছিল। তাদের মাথায় কোনও হেলমেট ছিল না।
উল্টো দিক থেকে যাত্রী বোঝায় একটি টোটো আসছিল। বাইক এবং টোটো দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। তড়িঘড়ি স্থানীয়রা সকলকে উদ্ধারের পর চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুই যুবকসহ এক মহিলার মৃত্যুর কথা জানিয়ে দেন।
মৃত কৌশিকের এক কাকা বাবলু শর্মা জানিয়েছেন, বৃহস্পতিবারই ভাইপোকে ওর বাবা নতুন মোটরবাইক কিনে দিয়েছিল। আর ওই মোটর বাইককে করে এদিন জাতীয় সড়কে এক বন্ধুকে নিয়েই যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে মৃত মহিলার এক আত্মীয় বলেন, এদিন জন্মদিনের একটি অনুষ্ঠানে দিদি ও বাড়ির তিনজন সদস্য যাচ্ছিলেন টোটো করে। মোটর বাইক টি মূলত বেসামাল হয়ে দ্রুত গতিতে টোটোতে এসে মুখোমুখি ধাক্কা মারে। তাতেই মাথায় আঘাত পেয়েই মৃত্যু হয় ওই মহিলার।
চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন। পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
"রাহুলের খাতা দেখে হুবহু উত্তর টুকে দিলেন অভিষেক", নজিরবিহীন কটাক্ষ অধীরের
'১০০ দিনের কাজের কার্ড গুছিয়ে রাখুন, BJP এলে ২০০ দিনের কাজ', প্রতিশ্রুতি শুভেন্দুর
দিলীপ ঘোষ BJP-তে সক্রিয় হতেই থানায় ছুটলেন স্ত্রী রিঙ্কু, কারণ জানেন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us