Chandrakona case: শুভেন্দুর বিরুদ্ধে আপাতত পদক্ষেপ নয়, বিরোধী দলনেতাকে অর্ন্তবর্তী ত্রাণ কলকাতা হাইকোর্টের

Chandrakona case: শুভেন্দুর অভিযোগ, ওই হামলার পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত। এই ঘটনায় তিনি নিজে থানায় এফআইআর দায়ের করেন।

Chandrakona case: শুভেন্দুর অভিযোগ, ওই হামলার পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত। এই ঘটনায় তিনি নিজে থানায় এফআইআর দায়ের করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari  ,West Bengal Politics  ,SIR Hearing Chaos  ,Tarakeswar BDO Office,  TMC vs BJP,  Voter List Revision West Bengal,  West Bengal Police Inaction,  Election Commission of India,  Monirul Islam Farakka,  Fish Market Remark,শুভেন্দু অধিকারী ,এসআইআর শুনানি,  তৃণমূল কংগ্রেস ,ভোটার তালিকা সংশোধন, বিডিও অফিস,তারকেশ্বর, রাজ্য পুলিশ,নির্বাচন কমিশন,মাছের বাজার,ফারাক্কা

শুভেন্দু অধিকারী

Chandrakona case: চন্দ্রকোণা থানায় দায়ের হওয়া একটি মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অর্ন্তবর্তী ত্রাণ দিল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশ কোনও রকম জবরদস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে না। আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা।

Advertisment

আরও পড়ুন- SIR নিয়ে তোলপাড় বাংলা, তড়িঘড়ি বিরাট সিদ্ধান্ত নিল কমিশন  

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পুরুলিয়া থেকে কলকাতা ফেরার পথে চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনা ঘটে। শুভেন্দুর অভিযোগ, ওই হামলার পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত। এই ঘটনায় তিনি নিজে থানায় এফআইআর দায়ের করেন। তবে শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে তুলনামূলকভাবে হালকা ও জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে বিষয়টির গুরুত্ব খাটো করেছে।

অন্যদিকে, ওই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও পাল্টা এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁর কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই দুই মামলাকে ঘিরেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এবং পুলিশের সম্ভাব্য জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা চান।

আরও পড়ুন- মন্ত্রীর রোষানলে সিপিএম, সভা চলাকালীন মাইক কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়

বুধবার মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল আদালতে মৌখিক আশ্বাস দেন যে, যতক্ষণ শুভেন্দু অধিকারী তদন্তে সহযোগিতা করবেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে কোনও রকম জবরসদস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। রাজ্যের এই বক্তব্য নথিভুক্ত করে আদালত অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করে।

মামলাটি আগামী ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখে ফের একই বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত থাকবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে ওই দিন মামলার অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত  

Calcutta High Court Suvendu Adhikari