/indian-express-bangla/media/media_files/2026/02/05/chennai-new-jalpaiguri-express-derailment-2026-02-05-12-03-08.jpg)
Chennai New Jalpaiguri Express derailment: ওড়িশার জাজপুরে বড়সড় ট্রেন দুর্ঘটনা।
Chennai New Jalpaiguri Express derailment: ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত চেন্নাই–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। তবে সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। তবে দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
আরও পড়ুন- লিফটে হাইড্রোজেন বেলুন নিয়ে ওঠাই কাল! ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ২
ওড়িশার জাজপুরে বড়সড় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত চেন্নাই–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। সকালে প্রায় ৮:৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনটির মোট তিনটি বগি লাইনচ্যুত হয়। গতি কম থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন- "বাপের ব্যাটা হলে পুলিশ এক টাকাও নেবেন না", সুপ্রিম রায়ের পর বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চ
ইস্ট কোস্ট রেলওয়ে দুর্ঘটনার বিষয়ে তড়িঘড়ি একটি বিবৃতিতে জারি করেছে। জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ঘটনায় কোনও যাত্রীর জীবনহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীবাহী ট্রেন চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত কোচগুলো আলাদা করা হচ্ছে এবং যাত্রী সুবিধার জন্য প্রয়োজনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে।”
আরও পড়ুন- সোনা-রূপার দামে বিরাট পতন, খুশির খবরে ফুটছে কলকাতা, বিয়ের সিজনে বড়সড় স্বস্তি
ঘটনার খবর পেয়ে ভুবনেশ্বর ও খুরদা রোড থেকে অ্যাকসিডেন্ট রিলিফ ট্রেন (ART) এবং খুরদা রোড থেকে অ্যাকসিডেন্ট রিলিফ মেডিকেল ইকুইপমেন্ট (ARME) দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রেলের সিনিয়র কর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কী কারণে দুর্ঘটনা? জানতে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন- ৩১ মার্চের মধ্যে ২৫% ডিএ! সুপ্রিম কোর্টের রায়ে কি এবার হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us