নতুন বছরের শুরুতেই মাওবাদী অভিযানে বিরাট সাফল্য, ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৪

সংঘর্ষস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্ন অভিযানে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ।

সংঘর্ষস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্ন অভিযানে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Maoists killed in Chhattisgarh Enconter: নিরাপত্তা বাহিনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১২ মাওবাদী

Maoists killed in Chhattisgarh Enconter: নিরাপত্তা বাহিনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১8 মাওবাদী

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রাজ্যের বিজাপুর ও সুকমা জেলার জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের মধ্যে তীব্র সংঘর্ষে মোট ১৪ জন মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে কোন্টা এরিয়া কমিটির সম্পাদক শচীন মাঙ্গাডুও রয়েছেন, যা সংগঠনের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Advertisment

 West Bengal News Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশের গাড়িতে বেপরোয়া হামলা, আহত ৩

পুলিশ সূত্রে জানা গেছে, বিজাপুর জেলার দক্ষিণাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। কিস্তারাম থানা এলাকার পামলুর জঙ্গলে ভোর প্রায় ৫টা নাগাদ ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে দফায় দফায় সংঘর্ষ চলে।

সংঘর্ষস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্ন অভিযানে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ। তাঁর মতে, বিজাপুর জেলা থেকে ২ জন এবং সুকমা জেলা থেকে ১২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে AK-47, INSAS এবং SLR রাইফেলসহ একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র।

SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO

সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বান গোটা অভিযানের ওপর নজর রাখছেন। পুলিশ জানিয়েছে, নিহত অন্যান্য মাওবাদীদের পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। যেহেতু অভিযান এখনও চলছে, তাই নিরাপত্তার স্বার্থে সংঘর্ষের সঠিক অবস্থান, বাহিনীর সংখ্যা ও অন্যান্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন আইজি সুন্দররাজ।

উল্লেখ্য, ২০২৫ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সংঘর্ষে মোট ২৮৫ জন নকশাল নিহত হয়েছে। এর মধ্যে বস্তার বিভাগেই নিহত হয়েছে ২৫৭ জন মাওবাদী, যেখানে বিজাপুরসহ সাতটি জেলা রয়েছে। পাশাপাশি রায়পুর বিভাগের গড়িয়াবন্দ জেলায় আরও ২৭ জন মাওবাদী নিহত হয়েছে। এর আগেও, গত ২০ ডিসেম্বর সুকমা জেলায় এক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনী।

ঘাটে গা শিউরে ওঠা দৃশ্য! জালে আটকে দেহসদৃশ বস্তু ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়

Maoist