/indian-express-bangla/media/media_files/2025/12/08/mamata-banerjee-cooch-behar-border-2025-12-08-21-02-54.jpg)
কোচবিহারের পর আজ কৃষ্ণনগরে মমতা
বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার সফরের পর, নদিয়া জেলার কৃষ্ণনগরে আজ ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা। SIR নিয়ে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আয়োজিত আজকের এই জনসভা থেকে ঝড় তুলবেন মমতা। রেকর্ড ভিড়ের আশা করছেন জেলা নেতৃত্ব। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সভার সকল প্রস্তুতি। পাশাপাশি এদিনের সভা থেকে উন্নয়ন নিয়ে জেলা প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পথশ্রী-৪ কর্মসূচির অধীনে রাজ্যের বিভিন্ন গ্রামে মোট ৯ হাজার কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি কেএমডি প্রকল্পের অধীনে আরও ১১ হাজার কিলোমিটারের বেশি রাস্তা শুরু করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও মানুষের হাতে তুলে দেবেন। সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির পাশাপাশি পৃথক মঞ্চে রাজনৈতিক সভায়ও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বছর ঘুরলেই বাংলায় বিধান সভা ভোট। তার আগে SIR ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এর মাঝেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় এসআইআর প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন দলনেত্রী। বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারে ইতিমধ্যেই জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো। আজ নদীয়ার কৃষ্ণনগরে বিরাট জনসভা করতে চলেছেন তিনি।
আরও পড়ুন- ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এ দিন নবান্নের নির্দেশে কৃষ্ণনগরে পৌঁছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এবং জেলা পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি কলেজ মাঠে মঞ্চ নির্মাণের প্রস্তুতি, ভিড় নিয়ন্ত্রণ, এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, এবং অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখেন।
আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং'
ইতিমধ্যে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার বনগাঁয় এসআইআর-এর সময় তার প্রথম জনসভা করেন, তারপরে মালদা এবং মুর্শিদাবাদে সমাবেশ করেন। পাশাপাশি কোচবিহারেও জনসভা করেন মমতা। SIR , কেন্দ্রীয় বঞ্চনা, বাঙালি বিদ্বেষ, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তিনি প্রতিটি সভা থেকে মোদী সরকারকে কোনঠাসা করেন। এদিন কৃষ্ণনগরের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us