/indian-express-bangla/media/media_files/2025/11/27/china-train-accident-tragedy-2025-11-27-15-39-54.jpg)
চিনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ১১ জনের
China Train Accident Tragedy : বৃহস্পতিবার সকালে চিনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইউনান প্রদেশে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাইয় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। আহত হয়েছে আরও ২। দুর্ঘটনার পরপরই রেলের শীর্ষ কর্মকর্তা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। ২০১১ সালের ট্রেন দুর্ঘটনার পর এটি দ্বিতীয় বৃহত্তম দুর্ঘটনা, যেখানে ৪০ জন মারা গিয়েছিল।
বাংলার ভোটার তালিকায় ২৬ লক্ষ জাল ভোটার!SIR প্রক্রিয়ার মাঝে সামনে এল চমকে দেওয়া পরিসংখ্যান
চিনের রাষ্ট্রীয় সিসিটিভি টিভি চ্যানেলের তথ্য অনুযায়ী, ৫৫৫৩৭ নম্বর ট্রেনটি ভূকম্পন যন্ত্র পরীক্ষা করার জন্য ছুটে যাচ্ছিল। সেই সময় রেললাইনে বসে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভেতরে একটি বাঁক পেরোনোর সময় ট্রেনটি হঠাৎ শ্রমিকদের পিষে দেয় ট্রেনটি এবং মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পরপরই রেলওয়ে এবং স্থানীয় প্রশাসন জরুরি উদ্ধার অভিযান শুরু করে।
কালিয়াচকে ফের গুলি-বৃষ্টি, চরম আতঙ্ক, পুলিশি নজরদারিতে বিরাট প্রশ্ন
কুনমিং রেলওয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিহতদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। চিন বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক ১,৬০,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত রেলপরিষেবা। বছরে কোটি কোটি যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম রেল।২০১১ সালে, ঝেজিয়াং প্রদেশে একটি দুর্ঘটনায় ৪০ জন নিহত হন। ২০২১ সালে, গানসু প্রদেশেও একটি ট্রেনের ধাক্কায় নয়জন নিহত হন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us