West Bengal weather: কলকাতা থেকে পাহাড়, শীতের থাবা সর্বত্র, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা, বড়দিনের আগেই রেকর্ড ঠান্ডা?

West Bengal Weather Forecast 22 December 2025: বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পশ্চিমবঙ্গে। উত্তুরে হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে নামছে পারদ। কলকাতা ও জেলার আবহাওয়ার টাটকা আপডেট জানুন

West Bengal Weather Forecast 22 December 2025: বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পশ্চিমবঙ্গে। উত্তুরে হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে নামছে পারদ। কলকাতা ও জেলার আবহাওয়ার টাটকা আপডেট জানুন

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update  ,Kolkata coldest day  ,Cold wave in West Bengal  ,Christmas weather Bengal  ,Winter temperature drop,  North Bengal cold wave  ,Darjeeling Kalimpong weather  ,December winter forecast,  IMD weather update  ,Cold wave alert Bengal,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার শীত  ,বঙ্গে শীতের দাপট,  বড়দিনের আবহাওয়া,  শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ  ,উত্তুরে হাওয়া  ,উত্তরবঙ্গের শীত  ,দার্জিলিং কালিম্পঙ আবহাওয়া  ,ডিসেম্বরের শীত  ,আজকের আবহাওয়ার খবর

Kolkata Weather Update: জমাটি শীত কলকাতায়।

Kolkata Weather Report Today: বড়দিনের আগেই রাজ্যজুড়ে শীতের মারকাটারি আমেজ। উত্তুরে হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে নামছে পারদ। রবিবার কলকাতায় নথিভুক্ত হয়েছে চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডায় জবুথবু দশা শহর থেকে জেলা, সর্বত্রই।

Advertisment

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী দু’ থেকে তিন দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, বড়দিনের আগে ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- Railway Fare Hike: বছর শেষে বড় ধাক্কা, ভাড়া বাড়ানোর পথে হাঁটল রেল, যাত্রা এখন আরও ব্যয়বহুল

তাপমাত্রা আরও নামার ইঙ্গিত

সপ্তাহের প্রথম দিনেই জাঁকিয়ে শীতের প্রভাব রাজ্যজুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও বেশি থাকবে। সেখানে পারদ নামতে পারে ১০ থেকে ১১ ডিগ্রির কাছাকাছি।

আরও পড়ুন-Humayun kabir New Political Party :'এখন থেকে মুসলিমরা আর মমতার কথায় বিভ্রান্ত হবে না', দল ঘোষণার আগেই তৃণমূল সুপ্রিমোকে নিশানা হুমায়ুনের

কলকাতার আবহাওয়ার আপডেট

গতকাল ছিল কলকাতায় এই মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন। সোমবারও শহরে শীতের প্রভাব বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট অনুভূত হচ্ছে এবং দিনভর সেই প্রবণতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন-ভোটের আগে বিহারের নম্বরপ্লেটের একের পর এক বাইক ঢুকছে বিজেপির পার্টি অফিসে! ব্যাপারটা কী?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও পারদ পতনের জেরে ঠান্ডার প্রভাব যথেষ্ট থাকবে। উত্তুরে হাওয়া ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় তাপমাত্রা আরও নামার সম্ভাবনা স্পষ্ট।

Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather