West Bengal Weather: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ?

Christmas weather West Bengal: বড়দিনের আগেই জাঁকিয়ে শীত বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বড়সড় পতনের সম্ভাবনা।

Christmas weather West Bengal: বড়দিনের আগেই জাঁকিয়ে শীত বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বড়সড় পতনের সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal cold wave  ,Christmas weather West Bengal,  Kolkata temperature drop,  South Bengal cold wave  ,North Bengal cold weather  ,Alipore weather forecast  ,Cold wave alert Bengal  ,Winter weather update Kolkata  ,Darjeeling temperature update,  Christmas cold wave India,বড়দিনের আবহাওয়া,  বাংলা শীতের আপডেট  ,পশ্চিমবঙ্গ শৈত্যপ্রবাহ  ,কলকাতার তাপমাত্রা  ,দক্ষিণবঙ্গে ঠান্ডা  ,উত্তরবঙ্গে শীতের দাপট,  আলিপুর আবহাওয়া দপ্তর,  বড়দিনে শীত,  পারদ পতনের পূর্বাভাস  ,কনকনে ঠান্ডা বাংলা

Kolkata Weather Report Today: বড়দিনের আগেই কলকাতায় জমাটি শীত।

Alipore weather forecast 23 December 2025: বড়দিনের আগেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার বড়দিনে রেকর্ড শীতে কাঁপবে বাংলা?

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের অনুভূতি জোরালো হয়েছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি। রাতের দিকে এইসব জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে।

আরও পড়ুন- Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হবে।

আরও পড়ুন- পাশের ঘর থেকে স্বামীর গোঙ্গানির আওয়াজ, ছুটে এলেন স্ত্রী, যা দেখলেন কল্পনারও বাইরে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রায় বড়সড় পতন ঘটতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বড়দিনে কাঁপুনি ধরানো শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়ার আপডেট

বড়দিনের আগেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে শহর কলকাতায়। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে, বড়দিনের দিন কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury: ‘পার্টি আগে, মসজিদ পরে?’ হুমায়ুনের নতুন দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ইতিমধ্যেই দুরন্ত ঠান্ডার দাপট শুরু হয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে সকাল-সন্ধ্যা কনকনে ঠান্ডায় কাঁপুনি ধরছে। আগামী দু-তিন দিনের মধ্যেই সেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন- Malda News: কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিল, শেষে গঙ্গায় মিলল কলেজ ছাত্রীর নিথর দেহ

কালিম্পং জেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। সেখানে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুর, কোচবিহার জেলাতেও ঠান্ডার জোরালো দাপট লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর অনুমান করেছে, ২৫ ডিসেম্বর বড়দিনে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমে যেতে পারে।

Alipur weather Office Bengal Weather West Bengal Weather Forecast West Bengal Weather Today Kolkata Weather cold Christmas 2025