/indian-express-bangla/media/media_files/2025/12/08/chupi-2025-12-08-11-03-03.jpg)
weekend trip: সপ্তাহান্তে বেড়ানোর সেরার সেরা ঠিকানা।
Nature photography spots: শীত পড়তেই প্রকৃতি প্রেমীদের উত্সাহ চরমে ওঠে। ঠান্ডা হাওয়ার আমেজে শহরের কোলাহল ছেড়ে ভ্রমণের জন্য মানুষ খুঁজতে থাকেন কাছের কোনও শান্ত, নিরিবিলি সবুজে ঘেরা জায়গা। সেই তালিকায় প্রতি বছরই একটি নাম বিশেষভাবে উঠে আসে, পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়। রাজ্যের অন্যতম সুন্দর পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এই জায়গা এখন শীতকালে পর্যটকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।
চুপি পাখিরালয়ের বিস্তীর্ণ জলাভূমি, সবুজ বনানী আর শান্ত পরিবেশ শীতের ভোরকে করে তোলে আরও মায়াবী। প্রতিবছর নভেম্বরের শেষ দিক থেকেই এখানে ভিড় জমাতে শুরু করে কয়েক হাজার পরিযায়ী পাখি।
সাইবেরিয়া, লাদাখ, তিব্বত ও উত্তর এশিয়ার বিভিন্ন দেশ থেকে নানা প্রজাতির পাখি এখানে এসে আশ্রয় নেয় ঠান্ডার মরসুমে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বেণুবগলা, রাজহাঁস, পানকৌড়ি, খেয়াল, গাঙচিল, বাউই, ল্যাপউইংসহ আরও বহু প্রজাতি।
আরও পড়ুন- সবুজ পাহাড়ে ঘেরা এক চিলতে গ্রাম, হদয় জুড়নো মায়াবী পরিবেশে যেন স্বর্গসুখ!
শীতের রোদে জলকেলি, দল বেঁধে উড়ে যাওয়া পাখির ঝাঁক এবং চুপির অদ্ভুত নীরবতা, এসব মিলিয়ে তৈরি হয় চমৎকার এক প্রাকৃতিক পরিবেশ। পাখিপ্রেমী, ফটোগ্রাফার অথবা পরিবার নিয়ে পিকনিক, সব ধরনের মানুষের জন্যই আদর্শ গন্তব্য চুপি পাখিরালয়। সম্প্রতি পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন বোটিংয়ের ব্যবস্থা, থাকার জায়গা এবং দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার বিশেষ গাইড পরিষেবাও চালু করেছে।
আরও পড়ুন-হৃদয় জুড়নো পরিবেশ! তাকলাগানো শোভা! শীত যাপনের সেরা ঠিকানা উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম
কলকাতা থেকে চুপি পাখিরালয়ের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটারের মতো। গাড়িতে গেলে পৌঁছতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। নৈহাটি–বর্ধমান লাইনের ট্রেনে বর্ধমান পৌঁছে সেখান থেকে গাড়িতে করে সহজেই যাওয়া যায় পাখিরালয়ে।
আরও পড়ুন-weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!
শীতের সকালে পাখিদের কলতান, আর সন্ধ্যার মৃদু আলোয় বিস্তীর্ণ জলাভূমির সৌন্দর্য, সব মিলিয়ে পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় হয়ে উঠেছে রাজ্যের শীতকালীন পর্যটনের বিরল রত্ন। প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চাইলে বা ব্যস্ততা থেকে দূরে শান্ত পরিবেশে একটু মুক্তি পেতে চাইলে এই শীতে চুপি পাখিরালয় নিঃসন্দেহে সেরা পছন্দ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us