/indian-express-bangla/media/media_files/2026/01/05/cigarette-price-hike-india-10-rupee-cigarette-rate-increase-2026-2026-01-05-13-22-30.jpg)
ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা!
ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা। অনেকটাই বাড়তে চলেছে সিগারেটের দাম। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ধূমপায়ীদের পকেটে। নতুন কর কাঠামো কার্যকর হলে বাজারে বহু প্রচলিত ১০ টাকার সিগারেট আর আগের মতো সস্তা থাকবে না। আগামী দিনে সিগারেট কেনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশে ধূমপায়ীর সংখ্যা হুহু করে বেড়েছে বিগত কয়েক বছরে । রাস্তাঘাট, অফিস কিংবা জনসমাগমপূর্ণ এলাকায় আজও বহু মানুষকে সিগারেট হাতে দেখা যায়। ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর, তা জানা সত্ত্বেও এই অভ্যাস ছাড়তে পারছেন না অনেকেই। তবে এবার সিগারেট শুধু স্বাস্থ্যের জন্য নয়, পকেটের জন্যও 'বড় বিপদের' কারণ হয়ে উঠতে চলেছে।
নতুন কর কাঠামো আওতায় সিগারেটের উপর ৪০ শতাংশ জিএসটি, নতুন কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং বিদ্যমান জাতীয় দুর্যোগ আকস্মিক শুল্ক (NCCD) আরোপের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে তামাকজাত পণ্যের উপর মোট করের হার যেখানে প্রায় ৫৪ শতাংশ, সেখানে নতুন কাঠামো কার্যকর হলে তা বেড়ে প্রায় ৬৬ শতাংশে পৌঁছতে পারে। এর ফলে সিগারেটের দাম গড়ে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান।
এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে সব ধরনের ব্র্যান্ড এবং প্যাকেটের সিগারেটের উপরই। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, সিগারেট এবং পান মশলার উপর নতুন শুল্ক ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। সেই তারিখের পর থেকেই বাজারে সিগারেটের নতুন দাম কার্যকর হবে এবং সংস্থাগুলি তাদের পণ্যের মূল্য সংশোধন করবে।
বাজারে বর্তমানে যে সিগারেটগুলি ১০ টাকায় পাওয়া যায়, নতুন কর কাঠামো কার্যকর হলে সেগুলির দাম প্রায় ৩৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এর অর্থ, ১ ফেব্রুয়ারি ২০২৬-এর পর ১০ টাকার সিগারেট কিনতে গ্রাহকদের প্রায় ১৪ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। অর্থাৎ, একটি সিগারেটের দাম আগের তুলনায় প্রায় সাড়ে তিন টাকা বেশি পড়বে।
দামের এই ঊর্ধ্বগতি দৈনিক ধূমপায়ীদের খরচ অনেকটাই বাড়িয়ে দেবে। ফলে অনেকের ক্ষেত্রে হয়তো বাজেট সামলানো কঠিন হয়ে পড়বে, আবার কেউ কেউ বাধ্য হয়ে ধূমপানের অভ্যাস কমানো বা ছেড়ে দেওয়ার দিকেও ঝুঁকতে পারেন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর ইস্যুতে এবার মুখ খুললেন শশী থারুর, বিরাট মন্তব্যে তুঙ্গে বিতর্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us