SSKM-এর নতুন উডবার্ন ওয়ার্ডে কোন কেবিনের কত ভাড়া? মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধাও?

Woodburn Ward expansion: এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Woodburn Ward expansion: এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee inauguration  ,Woodburn Ward expansion,  SSKM Hospital second Woodburn Ward  ,New block / building at Woodburn, SSKM,  Health infrastructure Kolkata,  Public-Private Partnership healthcare ward  ,VIP cabins SSKM,  State budget hospital project,  Improved patient facilities Woodburn,  Chief Minister health projects, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন  ,ডাবল (দ্বিতীয়) উডবর্ন ওয়ার্ড,  এসএসকেএম চিকিৎসা কেন্দ্র,  হেলথ কেয়ার উন্নয়ন  ,নতুন ব্লক উডবর্ন ওয়ার্ড,  যাতায়াতযোগ্য কেবিন,  রোগী সুবিধা বৃদ্ধি,  সরকারী হাসপাতাল প্রকল্প  ,স্বাস্থ্যের PPP মডেল,  রাজ্য স্বাস্থ্য অবকাঠামো

Woodburn Ward expansion: এসএসকেএম হাসপাতালে নয়া উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

VIP cabins SSKM: কলকাতার স্বনামধন্য SSKM হাসপাতাল পেল দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড। এই দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডে জনসাধারণের জন্য আলাদা ওয়ার্ড থাকছে। 'অনন্য' নামের ওই ওয়ার্ডে এবার অত্যাধুনিক চিকিৎসা পাবেন সাধারণ মানুষজন। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, "বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড। কম খরচে বড় বড় হাসপাতালের মত সমস্ত সুবিধা পাওয়া যাবে। এখানে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে। ক্রিটিকাল রোগীদের জন্য ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক থাকছে। রোবোটিক সার্জারি হবে এখানে। সরকারি হাসপাতালে এই ধরনের পরিষেবা এই প্রথম।"

আরও পড়ুন- West Bengal News Live Updates:SSC-এর গ্রুপ-সি মামলাতেও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তি সময়ের অপেক্ষা?

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "পূর্ব ভারতে সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে এসএসকেএম-এ। আস্তে আস্তে আমাদের কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে। এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের দ্বিতীয় সংস্করণ আরও ভালো করা হয়েছে।"

আরও পড়ুন-Suvendu Adhikari:'ওখানে ৮০ শতাংশ মুসলিম ভোটার, আমি যোগ-বিয়োগ জানি', দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড সাধারণ মানুষের জন্য 'অনন্য' ওয়ার্ড রাখা হচ্ছে। এসএসকেএমে ১৩১ টি কেবিনের দ্বিতীয় উডবার্ন ব্লক তৈরি হয়েছে। এই দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডে থাকছে ২১টি সিসিইউ বেড। এখানে রোগীদের জন্য আরামদায়ক এবং অত্যাধুনিক চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে চিকিৎসা পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে।

আরও পড়ুন-Holidays:অক্টোবরে ছুটিই ছুটি! হাতেগোনা কয়েকদিন অফিসে গেলেই হল! বাংলার সরকারি কর্মচারীদের আরামই আরাম!

নতুন এই উডবার্ন ওয়ার্ডে ১৩১টি কেবিন থাকছে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার টাকা, সিঙ্গল স্যুটের ভাড়া ৮ হাজার টাকা। নয়া এই 'অনন্য' ভবনে এইচডিইউ বেড ভাড়া ১২০০০ টাকা, আইটিইউ বেড ভাড়া ১৫০০০ টাকা। প্রতিদিনের হিসেবে এই ভাড়া ধার্য্য করা হয়েছে।

Bengali News Today SSKM Hospital CM Mamata banerjee