West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?

West Bengal Weather Update 4 December 2025: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যজুড়ে তাপমাত্রা আর ওনেমে যেতে চলেছে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট, কলকাতায় তাপমাত্রা আরও নেমে যেতে পারে। উত্তরবঙ্গেও বাড়ছে শীতের তীব্রতা।

West Bengal Weather Update 4 December 2025: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যজুড়ে তাপমাত্রা আর ওনেমে যেতে চলেছে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট, কলকাতায় তাপমাত্রা আরও নেমে যেতে পারে। উত্তরবঙ্গেও বাড়ছে শীতের তীব্রতা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update,  Kolkata weather today  ,Temperature rise in Bengal  ,Cold wave West Bengal  ,Fog alert South Bengal,  Alipore weather forecast  ,North Bengal cold weather,  Winter weather update Bengal,  Bengal temperature forecast,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার আবহাওয়া,  তাপমাত্রা বাড়ছে,  শীতের আপডেট  ,আলিপুর আবহাওয়া দপ্তর , কুয়াশার দাপট,  দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,উত্তরবঙ্গের শীত  ,শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ,  আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, শীতের আমেজ বাড়ছে।

Bengal weather report today: রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেভাগেই জানিয়ে দিয়েছে, আর দু’এক দিনের মধ্যেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হতে পারে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের জেলাগুলিতেও ঢুকে পড়েছে শীতের দাপট।

Advertisment

দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া। ভোরের কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে যাবে বলে জানিয়েছে দপ্তর।

আরও পড়ুন- Tarapith Temple: বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’, প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুন্যার্থীদের মধ্যে

তাপমাত্রা পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে। কিছু জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে ঠান্ডা হাড় কাঁপাবে দিন কয়েকেই। 

আরও পড়ুন- '৯ লক্ষ ৬৮ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত', আদালতের রায়ের পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু

কলকাতার পারদ নামতে পারে ১৫-এর নীচে

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার কলকাতা শহরেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-Mamata Banerjee: কোন ফর্মূলায় নাম বাদ? কমিশনের বিরাট চক্রান্ত ফাঁস! 'বোমা' ফাটালেন মমতা

উত্তরবঙ্গেও বাড়বে শীত

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জোর শীত চলছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং–এ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে। 

রাজ্যজুড়ে শীত জমে ওঠার পূর্বাভাসে উৎসাহী সাধারণ মানুষ, তবে কৃষি ও পরিবহণক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

weather winter Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather