West Bengal Weather Update: উত্তরবঙ্গ জমে কাঠ! দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা, দিন পাঁচেকেই ঠান্ডা হাড় কাঁপাবে কলকাতাতেও?

Bengal Weather Forecast 12 November 2025: নভেম্বরের মাঝামাঝিতেই কাঁপছে বাংলা! দক্ষিণবঙ্গে নামছে পারদ, কলকাতায় ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দিনে আরও বাড়বে ঠান্ডা আর দেখা মিলবে কুয়াশার চাদর।

Bengal Weather Forecast 12 November 2025: নভেম্বরের মাঝামাঝিতেই কাঁপছে বাংলা! দক্ষিণবঙ্গে নামছে পারদ, কলকাতায় ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দিনে আরও বাড়বে ঠান্ডা আর দেখা মিলবে কুয়াশার চাদর।

author-image
IE Bangla Web Desk
New Update
winter in west bengal, kolkata temperature drop, cold wave bengal, november weather update, alipur met office, bengal cold news, darjeeling temperature, south bengal weather, fog forecast, bengal chill,Kolkata weather report, west bengal weather update 12 november 2025, kolkata weather today, bengali weather forecast, আজকের আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস, কলকাতার আবহাওয়া, বাংলার শীত, দক্ষিণবঙ্গের আবহাওয়া, কলকাতার তাপমাত্রা, নভেম্বরের ঠান্ডা, আবহাওয়া দফতর, আলিপুর হাওয়া অফিস, দার্জিলিংয়ের আবহাওয়া, কুয়াশা পূর্বাভাস, পারদ পতন, শীতের খবর

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, শীতের আমেজ সর্বত্র।

Kolkata Weather Today: নভেম্বরের মাঝামাঝি সময়েই শীতের আমেজ ধরা পড়েছে শহর থেকে জেলা সর্বত্র। দক্ষিণবঙ্গের আকাশে এখন সকাল-সন্ধ্যার ঠান্ডা হাওয়া বইছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে শীতের কাঁপুনি আরও বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামের মতো জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও বেড়ে চলেছে।

আরও পড়ুন- Birbhum News: “ও সুখে থাকুক”, ছোটবেলার বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

Advertisment

কলকাতার আবহাওয়া:

শহর কলকাতাতেও এবার শীতের আমেজ স্পষ্ট। নভেম্বরের প্রথম থেকেই মহানগরে সকাল-সন্ধ্যার তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে পারদ আরও নামতে পারে। ফলে সকাল ও রাতে গরম জামাকাপড়ের প্রয়োজন বাড়বে শহরবাসীর।

আরও পড়ুন-Bihar Election 2025 Exit Polls: তেজস্বী বনাম নীতিশ! বিহারে কারা এগিয়ে? কী বলছে এক্সিট পোল?

উত্তরবঙ্গের আবহাওয়া:

অন্যদিকে, উত্তরবঙ্গেও হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের প্রকোপ ক্রমশ বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন-Partha Chatterjee:অবশেষে জেলমুক্তি! SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে

আবহাওয়াবিদদের মতে, এ বছরের শীত আগের বছরের তুলনায় কিছুটা আগে এসেছে এবং প্রবলতাও বেশি হতে পারে। নভেম্বরের মাঝামাঝিতেই এমন পারদের পতন ইঙ্গিত দিচ্ছে, ডিসেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে কাঁপুনি ধরা শীত নামতে চলেছে। ফলে বলা যায়, এবার বাংলার শীত আগেভাগেই হাজির হয়ে ঠান্ডার রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে।

winter Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather