West Bengal cold wave:হাড়কাঁপানো শীতে কাঁপছে বাংলা, বর্ষবরণে বরফে ঢাকবে দার্জিলিং, বিরাট পুর্বাভাসে উৎফুল্ল পর্যটকরা

Kolkata temperature today: বর্ষশেষে হাড়কাঁপানো শীতে কাঁপছে বাংলা। ৩১ ডিসেম্বর থেকে দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি ও বরফের সম্ভাবনা, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১১–১৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস।

Kolkata temperature today: বর্ষশেষে হাড়কাঁপানো শীতে কাঁপছে বাংলা। ৩১ ডিসেম্বর থেকে দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি ও বরফের সম্ভাবনা, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১১–১৩ ডিগ্রিতে নামার পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata temperature drop, coldest day of season, minimum temperature Kolkata, South Bengal cold wave, northwest cold winds, Dum Dum temperature, Sriniketan coldest South Bengal, Purulia weather, Bankura temperature, Bengal weather forecast, cold wave alert, winter forecast Bengal, Kolkata weather update, India weather news, temperature dips in Bengal

দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৪ ডিগ্রিতে

উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ জুড়ে শীতের দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন পর থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।

Advertisment

সোমবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিঙে। সেখানে পারদ নেমেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের মতে, পাহাড়ি এলাকাগুলিতে আপাতত শীতের তীব্রতা কমার কোনও লক্ষণ নেই। উত্তরবঙ্গের অন্যান্য এলাকাতেও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন- চলতি বছর রেকর্ড গড়ল সোনা-রূপা, ২০২৬ সালে দাম কমবে না বাড়বে? রইল ব্রেকিং আপডেট

দক্ষিণবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়ায়, যেখানে পারদ নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে কালিম্পঙে (৯.৫ ডিগ্রি), বর্ধমানে (৯.৮), আলিপুরদুয়ারে (১০), আসানসোলে (১০.১), পুরুলিয়ায় (১০.২), বহরমপুরে (১০.৪) এবং শ্রীনিকেতনে (১০.৫ ডিগ্রি সেলসিয়াস)।

রাজধানী কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে কলকাতায় হালকা কুয়াশা পড়তে পারে।

আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই সময়ের মধ্যে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দু’দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।

এছাড়াও, আগামী পাঁচ দিন রাজ্যের প্রায় সব জেলায় সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা এক কিলোমিটারেরও নিচে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Extreme Cold Weather