West Bengal Weather: ৫ ডিগ্রিতে দার্জিলিং! জমাটি শীত উত্তরে, এবার দক্ষিণবঙ্গে বাড়ছে শৈত্যপ্রবাহের আশঙ্কা

West Bengal weather update: দুয়ারেই শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও নামতে পারে। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে বাড়ছে কনকনে ঠান্ডা।

West Bengal weather update: দুয়ারেই শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও নামতে পারে। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে বাড়ছে কনকনে ঠান্ডা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal cold wave,  Cold wave warning Bengal  ,West Bengal weather update,  Cold weather in Kolkata,  Bengal winter update  , Temperature drops in West Bengal,  Kolkata cold wave forecast  ,IMD weather update Bengal  ,South Bengal winter weather  ,North Bengal cold wave,  Darjeeling temperature today  ,Alipore weather forecast  ,West Bengal cold wave latest updates  ,Will temperature fall next week in Bengal,  Kolkata minimum temperature forecast,  Night temperature below 10 degrees Bengal,  Cold wave alert West Bengal districts,বাংলা শৈত্যপ্রবাহ  ,পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট  ,বাংলায় ঠান্ডা বাড়ছে,  কলকাতার আবহাওয়ার খবর  ,শীতের পূর্বাভাস বাংলা,    রাজ্যে তাপমাত্রা কমছে  ,কলকাতায় শীত কবে পড়বে,  আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস  ,দক্ষিণবঙ্গের শীতের খবর  ,উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট,  দার্জিলিং তাপমাত্রা আজ,  শৈত্যপ্রবাহের সতর্কতা  ,  পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের সর্বশেষ খবর  ,আগামী সপ্তাহে বাংলায় তাপমাত্রা কত নামবে  ,কলকাতায় রাতের ত

West Bengal Weather Update: জমাটি ঠান্ডার মেজাজ রাজ্যজুড়ে।

জাঁকিয়ে শীত এখনও পুরোপুরি না পড়লেও তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট। রাজ্যের দুয়ারে কড়া শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বরাবরের মতোই বেশি। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ইতিমধ্যেই হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে উত্তর দিকের হাওয়ার প্রভাবও বাড়বে।

আরও পড়ুন- CV Ananda Bose: তৎপর রাজ্যপাল, BLO-দের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যকে ৩ দফা প্রস্তাব

কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতা শহরেও শীতের আমেজ বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তিলোত্তমা মহানগরীতেও তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে। ফলে কলকাতাতেও সামনের দিনগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন- Mamata Banerjee: 'BSF-এর ধারে-কাছে যাবেন না', মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জোরদার চর্চা সীমান্তে!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে ইতিমধ্যেই জমাটি শীতের দাপট। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং জেলাতেও তীব্র ঠান্ডায় কাঁপছেন পাহাড়বাসী। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ঠান্ডার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে।

আরও পড়ুন-Humayun Kabir: “বিশাল ষড়যন্ত্র চলছে”, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের, জালিয়াতির অভিযোগে তোলপাড়

winter Alipur weather Office West Bengal Weather Forecast Bengal Weather Forecast Kolkata Weather Extreme Cold Weather