/indian-express-bangla/media/media_files/2026/01/19/picture-2026-01-19-11-48-49.jpg)
Portrait PM Modi: প্রধানমন্ত্রীকে এই ছবি উপহার দিয়েছেন তরুণ।
PM Modi Gifts Singur: প্রিয় নেতাকে কাছ থেকে দেখা আর নিজের হাতে তৈরি উপহার তাঁর হাতে তুলে দেওয়া, এই স্বপ্ন নিয়েই শনিবার সারারাত দু’চোখের পাতা এক করেনি হুগলির চাঁপদানির যুবক অলোক মালি। রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সেই স্বপ্নপূরণ হলো ২১ বছরের এই কলেজ পড়ুয়ার।
সারারাত জেগে চারকোল স্কেচ
ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাপদানির বাসিন্দা অলোক কবি সুকান্ত মহাবিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র। গত ৪-৫ বছর ধরে আঁকা শিখছেন তিনি। অলোকের বাবা শ্যাম মালি পেশায় জুটমিল কর্মী। বাড়িতে রাজনীতির আলোচনা আর টিভি দেখেই মোদীজির 'অন্ধ ভক্ত' হয়ে উঠেছেন অলোক। প্রধানমন্ত্রীর সফরের কথা জানতে পেরেই স্থির করেন, নিজের হাতে আঁকা প্রিয় মানুষের একটি ছবি তাঁকে উপহার দেবেন। সেই লক্ষ্যেই শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা পরিশ্রম করে চারকোল পদ্ধতিতে মোদীজির একটি নিখুঁত পোট্রেট তৈরি করেন তিনি।
প্রথম ভোট মোদীকেই
রবিবার স্থানীয় বিজেপি নেতাদের সাহায্যে একটি ভিআইপি পাস জোগাড় করে সিঙ্গুরের সভাস্থলে পৌঁছে যান অলোক। বাসে করে ছবি আগলে সভায় আসা এই যুবক বলেন, "আমি মোদীজির অন্ধ ভক্ত। এবার আমি প্রথমবার ভোট দেব, আর আমার প্রথম ভোট ওনাকেই দেব। প্রিয় মানুষকে দেওয়ার জন্য এই ছবিটা আঁকতে গিয়ে রাতে ঘুমাইনি। উনি আমার উপহার গ্রহণ করেছেন, এতেই আমি ধন্য।"
স্মারক দিলেন খুদে সায়কও
কেবল অলোকই নয়, সিঙ্গুরের এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সায়ক দাসও এদিন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পৌঁছে গিয়েছিল। বিভিন্ন পাথর দিয়ে তৈরি একটি মা কালীর ছবি নিয়ে এসেছিল সে। মঞ্চে ওঠার পর মানুষের এই ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তাঁর টিমের মাধ্যমে অলোক ও সায়কের দেওয়া স্মারকগুলো সাদরে গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সহৃদয়তায় আপ্লুত বর্তমান প্রজন্মের (Gen Z) এই দুই প্রতিনিধি। তাঁদের মতে, দেশের প্রধানমন্ত্রীর এমন সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাঁদের আরও অনুপ্রাণিত করেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us