Colombia Plane Crash:হঠাৎই র‍্যাডার থেকে উধাও, আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, কলম্বিয়ায় ভয়ানক দুর্ঘটনা, মৃত ১৫

Colombia Plane Crash:কলোম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের ঠিক কাছে বুধবার একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? শুরু তদন্ত

Colombia Plane Crash:কলোম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের ঠিক কাছে বুধবার একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? শুরু তদন্ত

author-image
IE Bangla Web Desk
New Update
Colombia, plane crash, 15 killed, small plane, Norte de Santander, Cucuta, Ocana, Satena airline, Diogenes Quintero, congress member, human rights activist, Gustavo Petro, rescue operation, aircraft wreckage

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা

Colombia Plane Crash: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর তাতেই ঝলসে  প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। 

Advertisment

কলোম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের ঠিক কাছে বুধবার একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, হঠাৎ করেই বিমানটি র‍্যাডার থেকে উধাও হয়ে যায়। এর কিছু সময় পড়ে মাটিতে আছড়ে পড়ে ছোট এই বাণিজ্যিক বিমানটি। 

আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির    

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটিতে  থাকা ১৫ জন যাত্রী এই দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন। বিমানটিতে দু'জন ক্রু মেম্বার সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। বিচক্রাফ্ট ১৯০০ বিমানটি পরিচালনার দাতিত্বে ছিল সাতেনা ফ্লাইট। সূত্রের খবর, ওই বিমানে একজন আইনপ্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও ছিলেন। তাদেরও মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধা কার্য। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর তাদের আত্মার শান্তি দিন।"

আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই প্যাচপ্যাচে গরমে কাহিল দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বিরাট আপডেটে তোলপাড় কলকাতা

plane crash