মাত্র ৩৫-এ নিভল জীবন প্রদীপ, চোখে স্বপ্ন নিয়ে ভিনরাজ্যে কাজে গিয়েই সব শেষ...! পরিযায়ী ইস্যুতে গর্জে উঠল তৃণমূল

বিজেপি-শাসিত অসমে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। মৃত যুবকের নাম হিমাঙ্কর পাল (৩৫)। বিরাট অভিযোগ তুলল পরিবার, গর্জে উঠল তৃণমূল।

বিজেপি-শাসিত অসমে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। মৃত যুবকের নাম হিমাঙ্কর পাল (৩৫)। বিরাট অভিযোগ তুলল পরিবার, গর্জে উঠল তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Cooch Behar migrant worker, Assam death migrant labourer, Himankar Pal death, Sitalkuchi incident, BJP ruled Assam news, migrant workers from Bengal, Trinamool Congress reaction, railway track body Assam, migrant worker safety India

বিজেপি-শাসিত অসমে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, গর্জে উঠল তৃণমূল

বিজেপি-শাসিত অসমে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। মৃত যুবকের নাম হিমাঙ্কর পাল (৩৫)।  তিনি কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের ভৈরথানা গ্রাম পঞ্চায়েতের  অন্তর্গত কুর্শামারি এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে খুন করে দেহ রেললাইনের উপর ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার পরিযায়ী ইস্যুতে  গভীর উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

Advertisment

আরও পড়ুন- 'বিজেপির খেলা শেষ'...! অভিষেকের বিরাট হুঙ্কার, কেঁপে উঠল বঙ্গ রাজনীতি

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কাজের সন্ধানে অরুণাচল প্রদেশের উদ্দেশে বাড়ি ছেড়েছিলেন হিমাঙ্কর। সেখানে উপযুক্ত কাজ না পেয়ে তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন এবং কোচবিহারের উদ্দেশ্যে একটি বাসে ওঠেন। শনিবার  রাতে অসম পুলিশের তরফে ফোন করে জানানো হয়, তাঁর দেহ রেললাইনের উপর পড়ে থাকতে দেখা গিয়েছে।

পরিবারের এক সদস্য জানান, বাড়ি ছাড়ার পর হিমাঙ্করের সঙ্গে শেষ দিকের ফোনালাপ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে যাত্রাপথে বাসচালকের সঙ্গে তাঁর আর্থিক বিষয় নিয়ে বচসা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। পরিবারের অভিযোগ, সেই ঘটনার পরই তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়, খুন করা হয় এবং পরে অসমে রেললাইনের উপর দেহ ফেলে দেওয়া হয়।

যদিও পরিবারের সদস্যরা এখনও সঠিকভাবে ঘটনাস্থলের অবস্থান জানাতে পারেননি, তবে রবিবার দেহ নিয়ে আসার জন্য মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের একাধিক সদস্য অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-SIR শুনানি ঘিরে রণক্ষেত্র মালদা! মন্ত্রীকে তলব, প্রতিবাদে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ তৃণমূলের

এই ঘটনায় কুর্শামারি এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। রবিবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিবার জানিয়েছে, শীঘ্রই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। 

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা ও প্রাক্তন কোচবিহার সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন, “অরুণাচল প্রদেশ থেকে বাসে করে ফেরার পথে ওই পরিযায়ী শ্রমিকের দেহ অসমে উদ্ধার হয়েছে। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে এবং যাত্রাপথে বাসচালকের সঙ্গে আর্থিক লেনদেন ও বচসা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।”

তিনি আরও বলেন, বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা বা মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। “গত সপ্তাহে ঝাড়খণ্ডে বেলডাঙার এক যুবকের মৃত্যুর পর এবার শীতলকুচির এই ঘটনা আমাদের গভীরভাবে ভাবাচ্ছে। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে,” বলেন পার্থপ্রতিম রায়। 

আরও পড়ুন-মেসিকে কলকাতায় আনার 'অপরাধ'? হাজতবাসের পর অবশেষে মুক্তি শতদ্রু দত্তের!

Cooch Behar Migrant labour Migrant worker death