নরমাংস খাওয়ার বিকৃত লালসা! বাংলার বুকে হাড়হিম হত্যা, চমকে গেলেন দুঁদে পুলিশকর্তারা

নরমাংস খাওয়ার বিকৃত আকাঙ্ক্ষা মেটাতেই এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তি শুনে হতবাক তদন্তকারীরাও।

নরমাংস খাওয়ার বিকৃত আকাঙ্ক্ষা মেটাতেই এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তি শুনে হতবাক তদন্তকারীরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
Cooch Behar murder, Dinhata brutal killing, cannibalism murder Bengal, human flesh murder case, Firdous Alam arrested, Dinhata Kurshahat incident, mentally challenged man murdered, West Bengal crime news, shocking murder case, police investigation Cooch Behar

নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

নরমাংস খাওয়ার লোভে কোচবিহারের দিনহাটায় নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  

Advertisment

নরমাংস খাওয়ার বিকৃত আকাঙ্ক্ষা মেটাতেই এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের স্বীকারোক্তি শুনে হতবাক তদন্তকারীরাও। 

ঘটনাটি প্রকাশ্যে আসে গত ১০ জানুয়ারি, শনিবার বিকেলে। ভোনাথপুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা, রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত ব্যক্তি এলাকায় মানসিক ভারসাম্যহীন ভবঘুরে হিসেবেই পরিচিত ছিলেন। খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী উদ্দেশ্যে এই খুন, তা নিয়ে প্রথমে ধন্দে পড়ে পুলিশ।

অবশেষে এল চূড়ান্ত অনুমোদন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গুরুদায়িত্ব এবার কার কাঁধে?

তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গোপন সূত্রে খবর এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে ফিরদৌস আলম নামে এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করে পুলিশ। থানায় এনে জেরা শুরু হতেই সামনে আসে ভয়াবহ তথ্য। পুলিশ সূত্রে জানা গেছে, জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত স্বীকার করেছে যে, নিহত ব্যক্তির সঙ্গে তার কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না এবং লুঠপাটের উদ্দেশ্যেও খুন করা হয়নি।

পুলিশকে দেওয়া বয়ানে ফিরদৌস জানিয়েছে, তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের মাংস খাওয়া। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ওই ভবঘুরেকে সে ‘সহজ শিকার’ হিসেবে বেছে নেয়। অভিযুক্তের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার পর সে মৃতদেহটি টেনে একটি কলপাড়ের কাছে নিয়ে গিয়েছিল। সেখানে দেহ ধুয়ে মাংস ভক্ষণ করার পরিকল্পনা ছিল তার। তবে স্থানীয়দের আনাগোনা থাকায় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

দিনহাটার এসডিপিও ধীমান মিত্র সংবাদমাধ্যমকে জানান, “এটি অত্যন্ত বিরল ও ভয়াবহ ঘটনা। প্রথমে খুনের উদ্দেশ্য স্পষ্ট ছিল না। জেরার পর যে তথ্য উঠে এসেছে, তা আমাদেরও স্তম্ভিত করেছে। অভিযুক্ত নেশাগ্রস্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আদালত তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

হাই অ্যালার্ট বাংলায়! বারাসতে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই নার্স লাইফ সাপোর্টে

এদিকে চিকিৎসকদের মতে, দীর্ঘদিনের অতিরিক্ত মাদকাসক্তির ফলে মানুষের স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পেতে পারে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্ষেত্রে ‘ক্যানিবালিস্টিক’ বা নরখাদক প্রবৃত্তি জেগে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অভিযুক্ত যুবকও হয়তো মাদকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়েই এমন পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে।

এই ঘটনায় ভোনাথপুর ও কুর্শাহাট এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যার পর বহু মানুষ বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের কঠোরতম শাস্তি দেওয়া হোক। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।

শিক্ষকরা বলছেন, নিয়মিত অনুশীলন এবং প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে ইংরেজিতে ভালো নম্বর পাওয়া কঠিন নয়। সময় থাকতেই পরিকল্পিত প্রস্তুতি নিলে পরীক্ষার চাপ কমবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা।

মাধ্যমিক ২০২৬, বাংলা পরীক্ষার ক্ষেত্রে কোন গল্প, কবিতা, প্রবন্ধে বিশেষ নজর? জানুন বিশিষ্ট শিক্ষকের পরামর্শ

Murder