/indian-express-bangla/media/media_files/2025/09/18/paddy-field-2025-09-18-20-10-40.jpg)
Nadia News: ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা গেল এক দম্পতি। নদিয়ার মুরুটিয়া থানার সর্দারপাড়া সিঙ্গিডাঙ্গা এলাকার এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্যামল মণ্ডল (৪৫) ও কুসুম মণ্ডল (৪২)। দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী।
মৃত ওই দম্পতির বাড়ি সর্দারপাড়া সিঙ্গিডাঙ্গা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে এলাকার মানুষ ঝলসে যাওয়া দুটি দেহ পড়ে থাকতে দেখে।
সঙ্গে সঙ্গে তাদের দেহ উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করে। পুলিশ ময়না তদন্তের জন্য দেহ দুটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন-Durga Puja 2025:গাংচিল বেশে এসে পুজো নিতেন 'দেবী'! ২৬০ বছরের এই দুর্গাপুজোর পরতে পরতে ইতিহাস!
জানা গিয়েছে, বুধবার মাঠে চাষের জমিতে চাষ করতে গিয়েছিলেন এই কৃষক দম্পতি। বাড়ি ফেরার সময় বজ্রপাতে দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এদিন তাদের দেখতে পেয়ে উদ্ধার করা হয়। এই দম্পতির একটি সন্তান রয়েছে। এই দম্পতির মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us