/indian-express-bangla/media/media_files/kMBK6D1VsOmg9nM2tEuY.jpg)
প্রতীকী ছবি।
সিপিআইএম থেকে বহিষ্কৃত নেতা ও অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন।
বহু বছর রাজনৈতিকভাবে তেমন সক্রিয় ছিলেন না প্রসেনজিৎ বসু। তবে রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন তিনি। তিনি জানান, এই সিদ্ধান্তটি কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ — সংবিধান রক্ষা ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে অংশ নেয়ার আকাঙ্ক্ষা থেকেই তিনি এই পরিবর্তন আনলেন।
একটা সময়ে ছাত্র-রাজনীতি থেকে শুরু করে এসএফআই-র কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে সিপিআইএম যখন প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করছিল, প্রসেনজিৎ বসু প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করেন, যা পরবর্তীতে তাঁর বহিষ্কারের কারণ হয়।
প্রসেনজিৎ বসু বলেন, "রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল মুখে বলেই থেমে থাকছে না, রাস্তায় নেমে কাজ করছে — এবং এটাই তাঁদের আদর্শের সঙ্গে মিল রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মেরুকরণমূলক রাজনীতি চলছে এবং তার পরিবর্তে একটি প্রকৃত বিকল্প শক্তি গঠন করা জরুরি।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us