/indian-express-bangla/media/media_files/2026/01/05/suspended-tmc-mla-humayun-kabir-brigade-paraid-ground-mega-rally-kolkata-2026-01-05-15-48-03.jpg)
মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন হুমায়ুনের
বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে জোট জল্পনা আরও জোরালো হল। বুধবার পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও দু’পক্ষই আপাতত কোনও আনুষ্ঠানিক প্রাক-নির্বাচনী জোটের কথা অস্বীকার করেছে।
আরও পড়ুন- 'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নিউ টাউনের একটি হোটেলে প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়। বৈঠকের পর মহম্মদ সেলিম জানান, আসন সমঝোতা বা জোট সংক্রান্ত যে কোনও প্রস্তাব আগে সিপিআই(এম)-নেতৃত্বাধীন বামফ্রন্টের ভিতরেই আলোচনা হবে। তাঁর কথায়, “প্রথমে বামফ্রন্টের মধ্যে বিষয়টি আলোচনা করা হবে। তার পরে ফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলির সঙ্গে এবং তার পর আইএসএফ-এর সঙ্গে কথা বলা হবে।”
উল্লেখ্য, হুমায়ুন কবির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সম্প্রতি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের শিলান্যাস ঘিরে বিতর্কেও জড়িয়েছেন তিনি। সেই আবহেই এই বৈঠক রাজনৈতিক তাৎপর্য পেয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিআই(এম)-নেতৃত্বাধীন বামফ্রন্ট আইএসএফ-এর সঙ্গে জোট করে লড়াই করলেও কোনও আসনে জয় পায়নি। বিজেপির বাইরে একমাত্র বিরোধী বিধায়ক হিসেবে নির্বাচিত হন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি।
আরও পড়ুন- ২৪ ঘন্টাতেই ঘুরল খেলা, সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি, রূপার দাম ৪ লক্ষ পার
মহম্মদ সেলিম বলেন, এই বৈঠকের উদ্দেশ্য ছিল হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা নেওয়া। তিনি স্পষ্ট করেন, এখনও অনেক দলই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। “আমি শুধু জানতে চেয়েছি তিনি কী করতে চান এবং তাঁর লক্ষ্য কী,” বলেন সেলিম।
অন্যদিকে, হুমায়ুন কবির এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বললেও স্বীকার করেন যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, “আমি সেলিম সাহেবকে অনুরোধ করেছি, ১৫ ফেব্রুয়ারির মধ্যে জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে।” পাশাপাশি তিনি আইএসএফ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করার অনুরোধ জানান। পিটিআই জানিয়েছে, প্রয়োজনে তাঁর দল এআইএমআইএম-এর সঙ্গেও আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কবির।
এই জোট জল্পনা নিয়ে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সিপিআই(এম) বা নতুন গঠিত এই দলের কোনও জনসমর্থন নেই। সিপিআই(এম) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।” তাঁর দাবি, টানা ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় থাকার পর এখন বাম শিবির প্রাক্-নির্বাচনী জোটের জন্য ‘ভিক্ষার ঝুলি’ হাতে ঘুরে বেড়াচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us