/indian-express-bangla/media/media_files/2026/01/01/crans-montana-bar-explosion-swiss-ski-resort-deaths-2026-01-01-12-10-28.jpg)
নববর্ষের আনন্দ মুহূর্তে শোকে পরিণত!
সুইৎজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসর্ট ক্রঁ মঁতানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও প্রায় ১১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতরা বিভিন্ন দেশের নাগরিক। ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের অন্যতম ভয়ংকর অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির ছবি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের লেলিহান শিখা প্রথম তলাকেও গ্রাস করে নেয়। সংকীর্ণ দরজা ও সিঁড়ির কারণে দ্রুত বাইরে বেরোনো কঠিন হয়ে পড়ে, যার ফলে বহু মানুষ আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে প্রায় ২০০ জন মানুষ একসঙ্গে বেরোনোর চেষ্টা করেন, ফলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে একটি সম্ভাব্য কারণ সামনে এসেছে। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, জন্মদিনের কেকের মোমবাতি থেকে আগুন লাগতে পারে। বিবিসি সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ১৬ থেকে ২৬ বছর বয়সি তরুণ-তরুণীর সংখ্যা উল্লেখযোগ্য এবং তাঁদের অনেকের অবস্থাই অত্যন্ত গুরুতর। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এটি কোনও সন্ত্রাসবাদী হামলা নয়, সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা। উদ্ধার ও তদন্তের কাজে সুবিধার জন্য রিসর্ট এলাকার উপর ‘নো-ফ্লাই জোন’ জারি করা হয়েছে।
নববর্ষের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হল সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানা। নববর্ষ উদযাপনের সময় একটি বার কাম রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। গুরুতর আহত কমপক্ষে ১০০-এর বেশি। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের সূত্রে জানা গিয়েছে, নববর্ষের রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই বারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয়। সে সময় নববর্ষ উদযাপন চলছিল এবং বারের ভিতরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
হঠাৎ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় সেখানে হাজির সকলের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতঙ্কে বহু মানুষ বারে থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত কোনও কারণ নাকি গ্যাস বা অন্য কোনও দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নববর্ষের রাতে এমন মর্মান্তিক ঘটনায় সুইজারল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
🇨🇭⚡ Several people were ki!!ed and others injured after an explosion tore through a bar in the luxury Alpine ski resort of Crans-Montana, Swiss police say.
— Osint World (@OsiOsint1) January 1, 2026
A cantonal police spokesperson told AFP that the blast was of unknown origin while confirming multiple fatalities. pic.twitter.com/GGbEOvvKrk
সুইস সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর গোটা নাইটক্লাবটিতে আগুন লেগে যায় এবং আশপাশে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজে ব্যস্ত রয়েছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিলাসবহুল আলপাইন স্কি রিসর্ট এলাকার মধ্যেই থাকা একটি বারে বিস্ফোরণটি ঘটে।
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us