CV Ananda Bose: তৎপর রাজ্যপাল, BLO-দের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যকে ৩ দফা প্রস্তাব

রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে তিন দফা প্রস্তাব পাঠিয়েছেন বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রতিটি বুথে যথাযথ সুরক্ষা ব্যবস্থা এবং পুলিশ মোতায়েন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে তিন দফা প্রস্তাব পাঠিয়েছেন বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রতিটি বুথে যথাযথ সুরক্ষা ব্যবস্থা এবং পুলিশ মোতায়েন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
BLO security,  Booth Level Officer safety  ,CV Anand Bose,  West Bengal Governor , Election security  ,Election officers protection,  Booth officer safety proposals,বিএলও নিরাপত্তা  ,বুথ লেভেল অফিসার  ,সিভি আনন্দ বোস,  রাজ্যপাল পশ্চিমবঙ্গ  ,নির্বাচন নিরাপত্তা,  ভোট কর্মকর্তাদের সুরক্ষা,  বুথ অফিসার নিরাপত্তা প্রস্তাব

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এস আই আর-এর প্রথম দফার কাজ শেষ হওয়ার পর এবার বুথ লেভেল অফিসার (বিএলও)দের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে তিন দফা প্রস্তাব পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টও SIR নিয়ে শুনানি পর্বের BLO-দের সুরক্ষায় নির্বাচন কমিশনকে সব ধরনের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিল। এবার সেই একই ইস্যুতে সরব রাজ্যপাল। 

Advertisment

শুক্রবার লোক ভবনের তরফে রীতিমতো বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারকে প্রত্যেক বুথে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, বিএলওরা গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত সব বুথে কাজ করছেন। সেই কারণে প্রশাসনকে প্রতিটি বুথে তাদের যথাযথ সুরক্ষা দেওয়া অপরিহার্য।

আরও পড়ুন- Calcutta High Court: কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত, ২০১৬ সালের SSC-এর ওয়েটিং লিস্টের প্রার্থীরা পাচ্ছেন ইন্টারভিউয়ের সুযোগ!

রাজ্যপাল বিবৃতিতে আরও জানিয়েছেন, পুলিশকর্মী যথাযথ সংখ্যা নিশ্চিত করতে হবে যাতে বিএলওরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন। “বর্তমান পরিস্থিতিতে বিএলওরা দিনরাত কাজ করছেন। তাদের সুরক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়া রাজ্য সরকারের কাজ,” বিবৃতিতে বলেছেন সিভি আনন্দ বোস। তিনি সরকারের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন-ChatGPT আপগ্রেড! GPT-5.2–এ এই ৫টি বদল সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে

এর আগে এস আই আর সম্পর্কিত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছিলেন, যদি কোনো বিএলও নিরাপত্তা জনিত সমস্যার মুখোমুখি হন, তাহলে তারা মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ করতে পারেন। এছাড়া নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন-Mangherjung: উত্তরবঙ্গের গোপন স্বর্গ! প্রচারের আলোয় আসার আগেই ভাইরাল মাঙ্গেরজং

এদিকে, রাজ্যপালের এই প্রাস্তাবকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্যপালের তৎপরতার ফলে এবারের নির্বাচনী প্রক্রিয়ায় বিএলওদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভাবনা বেড়েছে। এই পদক্ষেপের ফলে বুথ লেভেল অফিসাররা শান্তির সঙ্গে তাদের কাজ করতে পারবে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে।

Bengal Governor cv ananda bose SIR BLO