/indian-express-bangla/media/media_files/2025/12/13/lionel-messi-kolkata-salt-lake-stadium-chaos-governor-reaction-2025-12-13-19-52-48.jpg)
শনিবার দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার
শনিবার দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার পর গতকাল সন্ধ্যাতেই যুবভারতীতেগিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের রবিবার সকালে যুবভারতীতে গিয়ে গতকালের ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, চরম অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যপালের মতে, শুধু অনুষ্ঠানের আয়োজক ও স্পনসররাই নয়, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে পুলিশও। তিনি অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর অধীনস্থ পুলিশ ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
গফুটবল তারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখতে শনিবার হাজার হাজার দর্শক কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন তথা সল্টলেক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন। তবে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থার কারণে অধিকাংশ দর্শকই মেসির দর্শন পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ ভক্তদের একাংশ হট্টগোল শুরু করেন। অভিযোগ, উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের ভিতরে ফুলের টব, কার্পেট ও চেয়ার ভাঙচুর করেন।
ঘটনার নিন্দা করে রাজ্যপাল বলেন, কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটি এক ‘অন্ধকার দিন’। তাঁর বক্তব্য, মেসির সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আয়োজকরা। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার ফলেই সরকার, সাধারণ মানুষ এবং স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সকলেই ব্যর্থতার মুখে পড়েছেন। এর ফলে আন্তর্জাতিক স্তরে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের মুখ পুড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্যপাল এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ অনুযায়ী, অনুষ্ঠানের আয়োজকদের গ্রেফতার, দর্শকদের টিকিটের টাকা ফেরত, স্টেডিয়াম ও সরকারি সম্পত্তির ক্ষতির জন্য আয়োজকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত এবং দায়িত্বে গাফিলতি করা পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে বড় জমায়েতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) চালুর কথাও বলা হয়েছে।
এছাড়াও রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, জরুরি পরিস্থিতি সামাল দিতে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) যেন সর্বদা প্রস্তুত থাকে। দর্শকদের সুরক্ষার জন্য একটি বীমা প্রকল্প চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে, যার প্রিমিয়াম বহন করবে আয়োজক ও স্পনসর সংস্থাগুলি।এদিকে, যুবভারতীর ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অব্যবস্থাপনার জন্য দুঃখপ্রকাশ করে লিওনেল মেসি, তাঁর ভক্ত এবং ক্রীড়াপ্রেমী মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
২ লাখ ছাড়ালো রূপার দাম, আজ ৫ কেজি রূপা কিনলে ২০৩০-এ কত রিটার্ন? পরিমাণ শুনলে চমকে যাবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us