/indian-express-bangla/media/media_files/2025/10/08/cv-2025-10-08-16-13-15.jpg)
CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করেছেন। এসআইআর (Enumeration Form) পর্বে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল আজই। রাজ্যপাল পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট আবেদন পত্র জমা দেন আজ।
সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এক সাক্ষাৎকারে রাজ্যপাল বলেছেন, “আমি এই বাংলার দত্তক সন্তান হতে চাই। যে হাওয়ায় রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, আমিও সেই বাংলার ভোটার হতে চাই। আমি মানসিক ও সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে চাই।”
আরও পড়ুন- Kolkata to Bhutan flight: আর নয় ঝক্কি! কলকাতা থেকে সরাসরি বিমানেই ভুটান, ভাড়া এক্কেবারে নাগালেই!
রাজ্যপালের আবেদন সামাজিক ও রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শুরুর দিকটায় নবান্নের সঙ্গে তাঁর তাল-মিল যথেষ্ট ভালো ছিল। তবে গত এক বছরে লোক ভবন ও নবান্নের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে।
আরও পড়ুন-'এটা বাংলা উত্তর প্রদেশ নয়', ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় গর্জে উঠলেন মমতা
একদিকে রাজ্যপালও সরকারের নানা কাজের সমালোচনা করছেন ঠিক তেমনই রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রী এবং বিধায়করা কখনও কখনও তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগে রাজ্যপাল সরস্বতী পুজোর দিনে রাজভবন তথা লোক ভবনে বাংলায় হাতে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। এবার ভোটার হিসেবে আবেদনের মাধ্যমে তিনি আরও এক ধাপ এগিয়ে বাংলার সঙ্গে তার সম্পর্ককে ব্যক্ত করেছেন।
আরও পড়ুন-রাজ্যের মন্ত্রীর কর্মসূচীতে যোগ দেওয়ায় বেধড়ক মারের অভিযোগ, তৃণমূল কর্মীর মৃত্যুতে তোলপাড় বাংলা
অনেকেই মনে করছেন, রাজ্যপালের এই উদ্যোগ রাজ্যের মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু প্রশাসনিক নয়, বরং সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গে তার সংযুক্তি দেখানোর এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
এভাবে, সিভি আনন্দ বোস শুধু রাজ্যপালই নয়, এখন বাংলার ভোটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন, যা রাজ্য রাজনীতি এবং সামাজিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us