/indian-express-bangla/media/media_files/2025/10/05/cyclone-shakti-2025-10-05-08-38-21.jpg)
Cyclone Ditwa: প্রতীকী ছবি।
Cyclone Ditwa: ঘূর্ণিঝড় সেনিয়ারের বিপদ কাটার পর ফের একবার চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। বর্তমানে ডিটওয়া তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূল বরাবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আগামী কয়েক দিন তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় তীব্র বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা মনে করছেন, পশ্চিমবঙ্গের কোনও জেলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
নভেম্বরের শেষ প্রান্তে এলেও এখনও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নামেনি। শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে শীতের অনুভূতি তীব্র হলেও, রাজ্যের অন্যত্র এখনও হাড়কাঁপানো ঠান্ডা অধরা। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাতে তাপমাত্রা নামছে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে, তবে তা সেভাবে স্থায়ী হচ্ছে না।
আরও পড়ুন-Malda News: সালিশি সভায় নৃশংস খুন! জমি নিয়ে পুরনো বিরোধের জেরে অতর্কিতে হামলা
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। বরং শীতের অনুভূতি আরও খানিকটা হালকা হতে পারে। ভোরের দিকে বিভিন্ন জেলায় হালকা কুয়াশা, এরপর বেলা বাড়লে রোদের তেজে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা, আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। শীত নামার জন্য এখনও অপেক্ষা করতেই হবে বাঙালিকে।
আরও পড়ুন-liquor price: ১ ডিসেম্বর থেকেই বাড়ছে মদের দাম, নতুন বছরেই বড় চাপ পকেটে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us