/indian-express-bangla/media/media_files/2025/01/30/4feEcJ68WOiKQgiR2yGZ.jpg)
Bengal Weather Update: জেলায়-জেলায় শীতের আমেজ ।
West Bengal Weather Update:শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন ‘দিতোয়া’, একাধিক শহরে জারি রেড অ্যালার্ট। কতটা প্রভাব পড়বে কলকাতায়?
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং শুক্রবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।
রাতের কলকাতায় বাড়ি ফেরার সময় গাড়িতে তুলে যুবতীর শ্লীলতাহানি, ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় বাংলা
দিন-রাতের তাপমাত্রা সামান্য স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে, এরপর মঙ্গলবার থেকে আবার কমতে শুরু করবে। কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮°C, সর্বনিম্ন ১৮°C। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ক্রমশ পরিষ্কার হতে শুরু করে এবং সূর্যের দেখা মিলেছে।
ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে গেল চারতলা ভবন, মৃত্যু কমপক্ষে চারজনের, শোকে ভাসল গোটা এলাকা
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত যথেষ্ট জাঁকিয়ে পড়েছে। এদিন সকালে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় তা ছিল ১৭.৪ ডিগ্রি। পাহাড়ের এলাকা আরও ঠান্ডা, পার্বত্য দার্জিলিংয়ে তাপমাত্রা নথিভুক্ত হয়েছে মাত্র ৬ ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও বাড়তে পারে।
দৈত্যের শক্তি! শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন ‘দিতোয়া’, জারি রেড অ্যালার্ট
আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৭.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।
ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় প্রবল বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। শীতের জাঁকিয়ে ফেরার অপেক্ষায় রাজ্যবাসী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us