Cyclone Ditwah: দৈত্যের শক্তি! শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন ‘দিতোয়া’, জারি রেড অ্যালার্ট

Cyclone Ditwah: শ্রীলঙ্কায় ইতিমধ্যেই প্রায় ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ শতাধিক। জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে দেদেশের সরকার। দিনভর ঝড়ের গতিবেগ ও প্রভাব বাড়তে থাকায় আইএমডি তিনটি রাজ্যে জারি করেছে রেড অ্যালার্ট।

Cyclone Ditwah: শ্রীলঙ্কায় ইতিমধ্যেই প্রায় ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ শতাধিক। জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে দেদেশের সরকার। দিনভর ঝড়ের গতিবেগ ও প্রভাব বাড়তে থাকায় আইএমডি তিনটি রাজ্যে জারি করেছে রেড অ্যালার্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone dana update live tracker, live cyclone tracker,cyclone dana update, ঘূর্ণিঝড়,dana cyclone live tracking,cyclone dana tracker live imd,cyclone dana landfall,cancelled train list due to cyclone dana,IMD Kolkata,dana cyclone named by,Heavy Rainfall, দানা, dana cyclone live,Severe Cyclone,train cancelled due to cyclone dana,windy cyclone, cyclone dana speed, cyclone dana live, cyclone dana landfall place,cyclone tracker, windy cyclone tracker, dana cyclone update today,Cyclone Dana Updates,cyclone dana live tracker,cyclone,Cyclone Dana,dana cyclone update today live,cyclone dana,Bengal Weather Forecast,cyclone dana news,IMD,Super Cyclone,Sundarban

ভারতের দক্ষিণ উপকূলের দোরগোড়ায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘দিতোয়া’,

Cyclone Ditwah:  শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন ভারতের দক্ষিণ উপকূলের দোরগোড়ায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘দিতোয়া’,। তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কায় ইতিমধ্যেই প্রায় ১৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ শতাধিক। জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে দেদেশের সরকার। দিনভর ঝড়ের গতিবেগ ও প্রভাব বাড়তে থাকায় আইএমডি তিনটি রাজ্যে জারি করেছে রেড অ্যালার্ট। পাশাপাশি কেরলেও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 

Advertisment

পুলিশ-তৃণমূলের যোগসাজশের পর্দা ফাঁস! বিরাট অভিযোগে তোলপাড় বাংলা

আইএমডির ডিরেক্টর ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন,ঘূর্ণিঝড় ‘দিতোয়া’,  বর্তমানে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে এবং উত্তর-উত্তর-পশ্চিম দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। শনিবার দুপুরে এর অবস্থান ছিল জাফনা থেকে প্রায় ৮০ কিমি এবং চেন্নাই থেকে প্রায় ৩৮০ কিমি দূরে।

ড. মহাপাত্রের মতে, তামিলনাডু ও পুদুচেরি উপকূলে ইতিমধ্যেই ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ৯০ কিমি পর্যন্ত বেগে। বিশেষ করে রামেশ্বরম এলাকায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত রেকর্ড হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় তামিলনাডু-পুদুচেরি উপকূল থেকে মাত্র ৫০-৬০ কিমি দূর দিয়ে অতিক্রম করবে। এর প্রভাব গোটা দিনই অনুভূত হবে। উপকূলবর্তী ও নিচু এলাকায় বসবাসকারী  মানুষদের ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে; মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

Advertisment

বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া

ঘূর্ণিঝড় ‘দিতোয়া’র প্রভাবে চেন্নাই  বিমানবন্দরের উড়ান পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। খারাপ আবহাওয়ার কারণে শনিবার ৫০টিরও বেশি ফ্লাইট দেরিতে চলাচল করেছে। অনেক উড়াল বাতিল করতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ৩৬টি দেশীয় ও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট আগেভাগেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের এয়ারলাইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতে আছড়ে পড়ার আগে ঘূর্ণিঝড় ‘দিতোয়া’, শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসলীলা চালিয়েছে। ইতিমধ্যে সেদেশে প্রায় ১২০ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংকটের এই মুহূর্তে ভারত ‘পড়শি প্রথম’ নীতির আওতায় দ্রুত ‘অপারেশন সাগর বন্ধু’ চালু করেছে।

জাপান-রাশিয়াকে ছাপিয়ে এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠল ভারত, ভারতীয় হিসাবে গর্বে বুক ভরে যাবে

ভারতীয় বিমানবাহিনী একটি C-130 ও একটি IL-76 এর মাধ্যমে শ্রীলঙ্কায় পৌঁছে দিয়েছে ২১ টন ত্রাণসামগ্রী, ৮০-র বেশি এনডিআরএফ কর্মী এবং ৮ টন প্রয়োজনীয় সরঞ্জাম। এনডিআরএফ-এর দুটি দল আজ সকালে কলম্বোতে নেমেই উদ্ধার ও ত্রাণকার্যে হাত লাগিয়েছে। ঘূর্ণিঝড় ‘দিতোয়া’র প্রভাবে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। মৎস্যজীবীদের সমুদ্রে না নামার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।  উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। 

“মেনে নেবেন না” থেকে “মেনে নিলেন”, মমতার ওয়াকফ আইনে দ্বিমত নিয়ে কটাক্ষ অধীরের

cyclone Cyclone Ditwa