/indian-express-bangla/media/media_files/2025/10/28/cyclones-2025-10-28-12-18-36.jpg)
cyclone Seniyar: ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি!
Bay of Bengal cyclone: শীতের মরশুমেও ফের চোখ রাঙাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’, যা সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া। নভেম্বর মাসের একেবারে শেষ সপ্তাহে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরি হলেও পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়ের পার্শ্বপ্রভাবে রাজ্যের আবহাওয়ায় খানিকটা বদল দেখা যেতে পারে মাসের শেষের দিকে। বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা শীত ও দিনের বেলায় আর্দ্রতার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রয়াত ধর্মেন্দ্র, শোকপ্রকাশ বিজেপির
তবে ঘূর্ণিঝড়টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বড়সড় প্রভাব ফেলতে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগেভাগেই।
অন্যদিকে শীতের ব্যপারে রাজ্যবাসীর হতাশা বাড়ছে। বঙ্গে কড়া শীত এখনো ধরা দিচ্ছে না। কয়েকদিন আগে সামান্য ঠান্ডা পড়লেও ফের মেজাজ বদলেছে শীতের। বর্তমানে শুধুমাত্র ভোর এবং সন্ধ্যার পরেই কিছুটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শীতের আমেজ হারিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কবে থেকে বঙ্গে জমিয়ে শীত নামবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা রাতের দিকে ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে ধারণা।
উত্তরবঙ্গে আগামী ৪–৫ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। এতে সকালবেলায় দৃষ্টিসীমা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us