Cyclone Seniyar: নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নতুন বিপদের ইঙ্গিত, বঙ্গে প্রভাব কতটা? এই সপ্তাহেই বাড়বে শীত?

IMD weather alert: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘনীভূত হয়ে ‘সেনিয়ার’ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। সতর্কতা জারি আন্দামান-নিকোবর উপকূলে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ। পশ্চিমবঙ্গে প্রভাব কতটা? এবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

IMD weather alert: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘনীভূত হয়ে ‘সেনিয়ার’ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। সতর্কতা জারি আন্দামান-নিকোবর উপকূলে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ। পশ্চিমবঙ্গে প্রভাব কতটা? এবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Seniyar,  Bay of Bengal low pressure,  IMD weather alert  ,Andaman Nicobar cyclone  ,Visakhapatnam coast storm,  Bengal weather update  ,Cold wave forecast  ,Bay of Bengal depression,  Kolkata weather forecast today, west bengal weather update 25 november 2025, todays kolkata weather report, Seniyar cyclone impact  ,Fishermen alert Andaman,ঘূর্ণিঝড় সেনিয়ার , বঙ্গোপসাগর নিম্নচাপ  ,আজকের আবহাওয়ার পূর্বাভাস,আবহাওয়া দপ্তর সতর্কতা  ,আন্দামান নিকোবর ঝড়  ,বিশাখাপত্তনম উপকূল ঝড়  ,পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট  ,শীতের পূর্বাভাস,  নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়,  ঘূর্ণিঝড় সতর্কবার্তা , মৎস্যজীবী সতর্কতা

Cyclone Senyar: প্রতীকী ছবি।

Bengal weather update: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখন প্রবল। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘সেনিয়ার’, যা প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।

Advertisment

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, গতকাল সকালে মালাক্কা ও আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়। সোমবার সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন- Suvendu Adhikari: হিন্দু-মুসলিম নয়, উন্নয়নই মূল লক্ষ্য, অত্যাচার রুখতে BJP-কে আনুন: শুভেন্দু

Advertisment

ঘূর্ণিঝড় সতর্কবার্তা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলে আছড়ে পড়তে পারে। নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

 মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন- Malda News: “মৃতকে জীবিত, জীবিতকে মৃত”, ভোটার তালিকার ভুলে দিশেহারা সরকারি কর্মীর পরিবার!

পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপর সরাসরি কোনও প্রভাব ফেলবে না। ফলে রাজ্যে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনাও অত্যন্ত কম। কলকাতা সহ রাজ্যের কোনও জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাবে না বলেই জানান আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-West Bengal SIR: চাপ-ভয়কে থোড়াই কেয়ার! ১৭ দিনেই SIR-এর কাজ সম্পূর্ণ, নজির গড়লেন এই মহিলা বিএলও

এই সপ্তাহেই কি জাঁকিয়ে ঠান্ডা নামছে?

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই জাঁকিয়ে ঠান্ডা নামার সম্ভাবনা নেই। তবে আজ এবং আগামীকাল রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আবহাওয়াবিদরা।

West Bengal Weather Forecast West Bengal Weather Today Bengal Weather Forecast Kolkata Weather cyclone senyar