West Bengal Weather Updates: সাগরে চোখরাঙানি সেনিয়ারের! বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

West Bengal Weather Updates 26 November 2025: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি, শ্রীলঙ্কা উপকূলে নতুন নিম্নচাপ। আগামী দিনে বঙ্গের আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রার পরিবর্তন নিয়ে বিস্তারিত আপডেট।

West Bengal Weather Updates 26 November 2025: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি, শ্রীলঙ্কা উপকূলে নতুন নিম্নচাপ। আগামী দিনে বঙ্গের আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রার পরিবর্তন নিয়ে বিস্তারিত আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Senyar,  Bay of Bengal  ,Andaman and Nicobar Islands weather  ,Low pressure near Sri Lanka  ,West Bengal weather forecast  ,Kolkata temperature  ,Rain forecast Bengal  ,Winter temperature drop,  North Bengal weather  ,South Bengal rain,todays kolkata weather foreacst,west bengal weather forecast 26 november 2025, আজকের আবহাওয়ার পূর্বাভাস, কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড় সিনিয়র  ,বঙ্গোপসাগর আবহাওয়া  ,আন্দামান নিকোবর আবহাওয়া  ,শ্রীলঙ্কা নিম্নচাপ,  পশ্চিমবঙ্গ আবহাওয়া পূর্বাভাস,  কলকাতা তাপমাত্রা  ,বৃষ্টির সম্ভাবনা  ,শীতের দাপট , উত্তরবঙ্গ আবহাওয়া,  দক্ষিণবঙ্গ বৃষ্টি

cyclone Seniyar: ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি!

Kolkata Weather Updates: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সেনিয়ার' ফের চোখ রাঙাতে শুরু করেছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জজুড়ে প্রবল ঝড়–বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। এই দুই আবহাওয়া–অবস্থার সম্মিলিত প্রভাবে বাংলার উপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে বাড়ছে জল্পনা।

Advertisment

রাজ্যে বৃষ্টি হবে কি?

নভেম্বরের শেষ সপ্তাহেও শীতের ভাব পুরোপুরি নামেনি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসে। যদিও বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে দেখা গেছে।

আরও পড়ুন- ইতিহাস প্রসিদ্ধ জাগ্রত এই মন্দিরের কাহিনী লোকের মুখে মুখে, 'নবান্ন উৎসব ভক্তি-বিশ্বাসের বিরাট মেলবন্ধন

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথের ওপর নির্ভর করে আবহাওয়ায় আরও পরিবর্তন হতে পারে।

তাপমাত্রার কী হবে?

আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা। আগামী দুই দিন এই তাপমাত্রা-বৃদ্ধির প্রবণতা বজায় থাকতে পারে। ফলে শীতের দাপট কিছুটা কম অনুভূত হতে পারে, যদিও বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

আরও পড়ুন-মৃতদেহ থেকে উধাও চোখ, ভয়ঙ্কর অভিযোগে মমতার কনভয় আটকে বেনজির প্রতিবাদ, মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য হেরফের হওয়ার সম্ভাবনা কম। কোন জেলায়ই আগামীকাল বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-Mamata Banerjee: “আমার সঙ্গে খেলতে এসো না!”, বনগাঁর সভা থেকে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সামগ্রিকভাবে, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের দাপটে আগামী কয়েক দিন আকাশের মেজাজ বদলালেও রাজ্যে শীত পুরোপুরি ঢুকতে হলে এখনও কিছুটা অপেক্ষা যে করতেই হবে, তা বলাই যায়।

Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather cyclone senyar