/indian-express-bangla/media/media_files/2025/10/05/cyclone-shakti-2025-10-05-08-38-21.jpg)
cyclone senyar: নভেম্বরের শেষে ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা বাড়ছে।
cyclone senyar: নভেম্বরের শেষ লগ্নে আবারও আবহাওয়ায় ঘোরতর শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের (IMD) জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ সোমবার বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মৌসম ভবন জানিয়েছে, এই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরই তা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, যদি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার নাম হবে ‘সেনিয়ার’, যে নামটি সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া। পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের শুরুতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি জায়গায় স্থলভাগে আছড়ে পড়তে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও বঙ্গে শীতের আমেজ রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সকাল ও রাতের দিকে ঠান্ডার হালকা স্বাদ মিলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে রাতের তাপমাত্রা নেমে আসছে ১৪ ডিগ্রির ঘরে।
আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুতে ধুন্ধুমার মালদা, গ্রেফতার তিন
কলকাতায় এই সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও আগামী তিন-চার দিন সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ ওঠানামা হওয়ার সম্ভাবনা নেই।
এছাড়া আগামী তিন থেকে পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই কুয়াশা কেটে যাবে।
আরও পড়ুন- Post Office Scheme: ১১৫ মাসে আপনার টাকা দ্বিগুণ! পোস্ট অফিসের এই স্কিম বাজারে তোলপাড় ফেলেছে
নতুন করে ঠান্ডা বাড়ার সময়সীমা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অনেক আবহাওয়াবিদের মতে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে পারদ নামতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us