DA যুদ্ধে জয়: "বাপের ব্যাটা হলে পুলিশ এক টাকাও নেবেন না", সুপ্রিম রায়ের পর বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চ

SC Verdict on DA West Bengal: ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা নবান্নে! পুরো বকেয়া মেটাতে খরচ হবে ৪৩ হাজার কোটি টাকা। রায়কে স্বাগত জানিয়ে পুলিশ ও সরকারকে তীব্র আক্রমণ শানালেন ভাস্কর ঘোষ।

SC Verdict on DA West Bengal: ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা নবান্নে! পুরো বকেয়া মেটাতে খরচ হবে ৪৩ হাজার কোটি টাকা। রায়কে স্বাগত জানিয়ে পুলিশ ও সরকারকে তীব্র আক্রমণ শানালেন ভাস্কর ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
SC Verdict on DA West Bengal, Bhaskar Ghosh DA News, 43000 crore DA impact, DA Arrears 25 percent,Sangrami Joutha Mancha DA protest, 31st March DA deadline, Supreme Court vs West Bengal Govt, WB Govt employees benefit,ডিএ মামলার রায়, সুপ্রিম কোর্ট ডিএ আপডেট, ভাস্কর ঘোষের বক্তব্য, ৪৩ হাজার কোটি টাকা ডিএ খরচ,বকেয়া ডিএ ২৫ শতাংশ, ১২ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, নবান্ন-সুপ্রিম কোর্ট সংঘাত

SC Verdict on DA West Bengal: সুপ্রিম কোর্টের ডিএ রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ।

টানা ১১০৬ দিনের লড়াই অবশেষে সার্থকতা পেল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ মেটাতে হবে। এই রায়কে রাজ্য সরকারের গালে ‘থাপ্পড়’ বলে অভিহিত করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।

Advertisment

পুরো বকেয়া মেটাতে রাজ্য সরকারের রাজকোষ থেকে প্রায় ৪৩ হাজার কোটি টাকা খরচ হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১২ লক্ষ স্থায়ী কর্মচারী ও পেনশনভোগী। আগামী ৩১ মার্চের মধ্যে প্রথম কিস্তির ২৫ শতাংশ মেটানো বাধ্যতামূলক।

আরও পড়ুন- DA Case Verdict: "মমতা ভুল, কর্মচারীরাই ঠিক", DA মামলায় সুপ্রিম রায়ের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী!

"লজ্জা থাকলে ডিএ নেবেন না": ভাস্কর ঘোষের হুঙ্কার

আদালতের রায়ের পর সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে মুখ খোলেন। তিনি বলেন, "যারা আন্দোলনে বাধা দিয়েছেন, সেই পুলিশদের বলছি, বাপের ব্যাটা হলে এক টাকাও ডিএ নেবেন না।" তিনি সাফ জানান, লড়াই কেবল আদালতের চার দেওয়ালে সীমাবদ্ধ নেই। তাঁর কথায়, "পথে না নামলে এই রায় কার্যকর করা যাবে না। লড়াই চলবে।"

আরও পড়ুন-West Bengal News Live Updates: ৩১ মার্চের মধ্যে ২৫% ডিএ! সুপ্রিম কোর্টের রায়ে কি এবার হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে?

তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষের নজর ঘোরাতে অন্য সব বিষয়কে সামনে আনা হচ্ছে। রাজ্যকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

অস্থায়ী কর্মীদের জন্যও বার্তা

সংগ্রামী যৌথ মঞ্চ এবং কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ উভয় সংগঠনই এই রায়কে স্বাগত জানিয়েছে। ভাস্কর ঘোষ মনে করিয়ে দিয়েছেন, "এই ডিএ কোনও দয়ার দান নয়, এটা আইনত অধিকার।" তিনি স্পষ্ট করেন যে, স্থায়ী কর্মীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের হকের লড়াইও আগামী দিনে সমানে চলবে।

আরও পড়ুন-Nokdara: কথায় বলে এখানে ঈশ্বর নিজের হাতে ছবি আঁকেন, কালিম্পঙের নোকদারা যেন মর্ত্যের স্বর্গ

৪৩ হাজার কোটি টাকার বিশাল আর্থিক বোঝা সামলে রাজ্য সরকার কীভাবে এই নির্দেশ পালন করবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই ‘চূড়ান্ত’ নির্দেশের পর নবান্নের সামনে আর কোনও আইনি পথ খোলা নেই বলেই মনে করা হচ্ছে।

SC Verdict on DA West Bengal Sangrami Joutha Mancha DA Arrears 25 percent