/indian-express-bangla/media/media_files/2025/12/26/dalpuri-seller-son-birthday-free-food-malda-2025-12-26-16-27-57.jpg)
ছেলের জন্মদিনে দিনভর পথচারীদের পেট পুরে খাইয়ে নজির, ডালপুরি বিক্রেতার মহানুভবতাকে কুর্নিশ
একমাত্র ছেলে হয়ে উঠুক চিকিৎসক অথবা ইঞ্জিনিয়ার। ছেলের জন্মদিনে এমন স্বপ্ন নিয়ে ডালপুরি বিক্রেতা বাবা দিনভর বিনামূল্যে পথচারীদের পেট পুরে খাওয়ালেন। শুক্রবার ছিল বাড়ির একমাত্র ছেলের জন্মদিন। আর এজন্যই এমনই অভিনব উদ্যোগ নেন ডালপুরি বিক্রেতা নিতাই সাহা। উল্লেখ্য , ইংরেজবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওমেন্স কলেজ লাগোয়া রাস্তায় খাদ্যরসিকরা সকাল থেকেই ভিড় জমান এই ডালপুরির দোকানে।
তবে শুক্রবার দিনটি ছিল একটু অন্যরকম। ডালপুরি খাওয়ার পর অবাক হয়ে পড়লেন অনেকেই। করুন কন্ঠে ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকার বাসিন্দা নিতাই সাহা বলে উঠলেন আজ টাকা দিতে হবে না । কারণ, আমার ছেলের জন্মদিন। আপনারা শুধু দুহাত তুলে আশীর্বাদ করুন আমরা ছেলেকে। নিতাই সাহা রোজ এক প্লেটে চার পিস করে ডালপুরি বিক্রি করেন ২০ টাকায়। কিন্তু এদিন ছেলের জন্মদিন উপলক্ষে সকলকে জন্য বিনামূল্যে খাওয়ালেন। ছেলের জন্মদিনে ডালপুরি সাথে স্পেশাল মেনু ছিল পনির দিয়ে সবজি এবং সঙ্গে ছিল পায়েস।
ডালপুরি বিক্রেতা নিতাই সাহার ছেলে শিবম সাহা। আজ তার তৃতীয় জন্ম বার্ষিকী। মেয়ে পাখি সাহা স্ত্রী মাম্পি সাহা এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ছোট্ট সংসার নিতাইয়ের। ছেলের জন্মদিনে বাবা নিতাই সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারন মানুষরাও। এদিন ওই ডালপুরি দোকানে খেতে আসা সাধারণ ক্রেতা সুব্রত সিংহ, বাপ্পা হালদারদের বক্তব্য , ছেলের জন্য এরকমভাবে ওই পরিবারটির জন্মদিনের উদ্যোগ আমাদের কাছে সম্পূর্ণ অভিনব। আমরাও চাই এরকম পরিবারের ছেলে একদিন তার নিজের স্বপ্নে সফল করুক।
এদিকে ডালপুরি বিক্রেতা নিতাই সাহা ও তার স্ত্রী মাম্পি সাহা বলেন, রাস্তার ধারে ঠেলাগাড়িতে ডালপুরি বিক্রি করেই সংসার চলে। নিজেদের কোনো শখ ও স্বপ্ন আমরা রাখি নি । লক্ষ্য একটাই ছেলেমেয়ে দুটিকে মানুষ করা। খুব ইচ্ছে রয়েছে যত কষ্ট হোক না কেন সন্তানদের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে পড়াতে পারবো কিনা জানি না। কিন্তু ছেলের জন্মদিনে শুধুমাত্র মানুষের আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রেই এদিন সম্পূর্ণ বিনামূল্যেই সবজি ও ডালপুরি পেট পুরে খাওয়ানোর মাধ্যমে পালন করেছি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us