/indian-express-bangla/media/media_files/2025/12/04/darjeeling-winter-temperature-cold-wave-west-bengal-weather-update-2025-12-04-21-56-39.jpg)
দার্জিলিংয়ে হুড়মুড়িয়ে পারদ পতন, কলকাতায় একধাক্কায় তাপমাত্রা কমল ৫ডিগ্রি
Kolkata Winter Updates: শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। বৃহস্পতিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে বৃহস্পতিবার থেকে পরবর্তী বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৬–৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।
১৩৫ আসনে লড়াইয়ের হুঙ্কার হুমায়ুনের, 'ইউজ অ্যান্ড থ্রো'ই মমতার নীতি, মুখ্যমন্ত্রীকে আগুনে আক্রমণ অধীরের
এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী সাত দিন রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়
রাজ্যের পাহাড়ি অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ে রেকর্ড ঠান্ডা পড়েছে। সবচেয়ে ঠান্ডা, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং-এ এদিন সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি। সমতলে সবচেয়ে কম তাপমাত্রা দেখা গেছে শ্রীনিকেতনে, ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।অন্যান্য জেলাতেও ঠান্ডার প্রকোপ বেশ জোরালো হয়েছে। কল্যাণী ১১.৬ ডিগ্রি, পুরুলিয়া ১২.৪ ডিগ্রি, পানাগড়ে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভের বিরাট সুযোগ, কমল সোনার দর, কলকাতার দাম জানলে চমকে যাবেন
জেলার পাশাপাশি মহানগরীর বুকেও কাঁপুনি ধরিয়েছে প্রবল শীত। কলকাতায় শীতের আমেজ ভালোই অনুভূত হয়েছে দিনভর। মহানগরে বৃহস্পতিবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের ২০ ডিগ্রি থেকে দুই দিনে প্রায় ৫ ডিগ্রি কম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us