Rule changes: পেনশন থেকে শুরু করে গ্যাসের দাম, ডিসেম্বর থেকেই নিয়মে আসছে বিরাট বদল, সরাসরি প্রভাব পকেটে

Rule changes: ২০২৫ সালের ডিসেম্বর মাস শুরু হতেই একগুচ্ছ নতুন নিয়ম ও নির্দেশিকা কার্যকর হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। দেখে নিন ডিসেম্বরের শুরুতেই কোন কোন নিয়মে আসতে চলেছে বড় পরিবর্তন।

author-image
IE Bangla Web Desk
New Update
pensions, LPG, CNG, UPS, Death Certificates, PNG, Pensioners, Tax"

২০২৫ সালের ডিসেম্বর মাস শুরু হতেই একগুচ্ছ নতুন নিয়ম ও নির্দেশিকা কার্যকর হতে চলেছে

Rule changes: ২০২৫ সালের ডিসেম্বর মাস শুরু হতেই একগুচ্ছ নতুন নিয়ম ও নির্দেশিকা কার্যকর হতে চলেছে, যার  সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। দেখে নিন ডিসেম্বরের শুরুতেই কোন কোন নিয়মে আসতে চলেছে বড় পরিবর্তন। 
 
ডিসেম্বরের প্রথম বড় পরিবর্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন সিস্টেম (ইউপিএস) সংক্রান্ত। ইউপিএস বেছে নেওয়ার শেষ সুযোগ ৩০ নভেম্বর। তার পরে আর এই সুবিধা নেওয়া যাবে না। পূর্বনির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর থাকলেও তা বাড়িয়ে নভেম্বরের শেষ দিন করা হয়েছে। 

Advertisment

আত্মনির্ভর ভারতের শক্তি প্রদর্শন: কলকাতায় ভারতীয় নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল কর্ভেট

এলপিজির সিলিন্ডারের দামেও ১ ডিসেম্বর থেকে নতুন হার কার্যকর হবে। প্রতি মাসের মতো আগামী মাসেও রান্নার গ্যাস বা এলপিজির দাম সংশোধন করা হবে। নভেম্বরের শুরুতে দামে কিছুটা ছাড় মিললেও, ডিসেম্বরের জন্য নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তেল সংস্থাগুলির সিদ্ধান্তের উপর নির্ভর করে দাম কমতে বা বাড়তে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মধ্যবিত্তের পকেটে। 

Advertisment

পেনশানারদের জন্যও আজ গুরুত্বপূর্ণ একটি  দিন। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্ধারিত সময়ের পর লাইফ সার্টিফিকেট জমা না দিলে পেনশন পেতে বিলম্ব বা সমস্যার সম্ভাবনা তৈরি হবে।

এক মাসের টেনশন, রাতের দুঃস্বপ্ন! এসআইআর ফর্ম আপলোড করতে গিয়েই প্রাণ হারালেন বিএলও

করদাতাদের জন্যও নভেম্বর শেষ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফর্ম 3CEAA (Constituent Entity Report) দাখিলের শেষ তারিখ আজই। ধারা 92E-এর অধীনে যাঁদের রিপোর্ট জমা দিতে হয়, তাঁদের ক্ষেত্রেও এটি চূড়ান্ত সময়সীমা। একই সঙ্গে সংশ্লিষ্ট করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখও ৩০ নভেম্বর।

 West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

এছাড়া ১ ডিসেম্বর থেকে পরিবর্তন হতে পারে পিএনজি-সিএনজি এবং জেট ফুয়েলের দামও। তেল বিপণন সংস্থাগুলির সংশোধনের উপর ভিত্তি করে এই জ্বালানিগুলির মূল্যবৃদ্ধি বা হ্রাস দু’ধরনের সম্ভাবনাই রয়েছে।

Rule changes from 1st dec