/indian-express-bangla/media/media_files/2026/01/04/delcy-rodriguez-interim-president-venezuela-maduro-arrest-us-operation-2026-01-04-10-42-23.jpg)
কে হলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ জারি করে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, শনিবার ভোররাতে কারাকাসে মার্কিন সেনা, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভেনেজুয়েলা থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক সাংবাদিক সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদুরো ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদক পাচার ও নার্কো-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ট্রাম্প বলেন, “গতকাল যা আমেরিকা করেছে, তা বিশ্বের আর কোনও দেশ করতে পারত না। অভিযানের সময় ভেনেজুয়েলার সামরিক শক্তিকে কার্যত অচল করে দেওয়া হয়েছে।”
ট্রাম্প আরও দাবি করেন, “অন্ধকার রাতে এই অভিযান চালানো হয়েছিল, তা ছিল মারাত্মক, কিন্তু শেষ পর্যন্ত মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই তাঁদের মার্কিন আইনের মুখোমুখি হতে হবে।” তিনি জানান, বিচার নিউ ইয়র্ক না ফ্লোরিডায় হবে, তা এখনও ঠিক করা হয়নি।
এদিকে ভেনেজুয়েলার শীর্ষ আদালত জানিয়েছে, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে প্রশাসনিক ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতেই সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us