Delhi blast: ‘ডক্টর জিহাদ’? নিখোঁজ চিকিৎসকই লালকেল্লা বিস্ফোরণের মূল হোতা? তদন্তে বড় সূত্র পেল পুলিশ

Red Fort explosion:দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে নতুন মোড়। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, ফরিদাবাদ থেকে ধৃত দুই চিকিৎসকের মাধ্যমে জৈশ জঙ্গি মডিউলের সংযোগ মিলেছে। নিখোঁজ চিকিৎসকই বিস্ফোরণের মূল সন্দেহভাজন।

Red Fort explosion:দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে নতুন মোড়। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, ফরিদাবাদ থেকে ধৃত দুই চিকিৎসকের মাধ্যমে জৈশ জঙ্গি মডিউলের সংযোগ মিলেছে। নিখোঁজ চিকিৎসকই বিস্ফোরণের মূল সন্দেহভাজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi blast, Red Fort explosion, Pulwama doctor, Jaish-e-Mohammed, Faridabad module, Delhi Police, terror links, ammonium nitrate,দিল্লি বিস্ফোরণ, লালকেল্লা, জৈশ মডিউল, পুলওয়ামা চিকিৎসক, ফরিদাবাদ জঙ্গি, দিল্লি পুলিশ, বিস্ফোরক উদ্ধার

Delhi blast: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে একাধিক তথ্য পুলিশের হাতে।

Faridabad module: দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নয়জনের মৃত্যুর পরদিনই জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণের পিছনে থাকতে পারে সেই “আন্তঃরাজ্য ও আন্তঃদেশীয়” জৈশ মডিউল, যেটি ফরিদাবাদে একদিন আগেই ধ্বংস করা হয়েছিল।

Advertisment

সূত্র মতে, বিস্ফোরণের আগের কয়েকদিনে জম্মু-কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করেছিল দু’জন চিকিৎসককে — হরিয়ানার ফরিদাবাদ ও উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে। তাদের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ (AGH)-এর সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- Delhi Red Fort blast live updates:দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল! 'দোষীদের রেয়াত নয়', কড়া বার্তা রাজনাথ সিংয়ের

Advertisment

প্রথমে গ্রেপ্তার হন পুলওয়ামার ডা. মুজাম্মিল আহমেদ গণাই, এরপর তাঁর সূত্র ধরে ধরা পড়েন ক্বাজিগুন্ডের ডা. আদিল মজিদ রাথার। ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালে কর্মরত ছিলেন গণাই। তাঁর ভাড়াবাড়ি — ফরিদাবাদের ধাউজ গ্রাম থেকে — পুলিশ উদ্ধার করেছে ৩৫৮ কেজি বিস্ফোরক পদার্থ, যা সন্দেহ করা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট।

আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ফরিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত হুন্ডাই i20-এর খোঁজে দিল্লি পুলিশ, FIR দায়ের

জম্মু-কাশ্মীর পুলিশের সূত্রের দাবি, উমর নবি নামে পুলওয়ামার এক নিখোঁজ চিকিৎসকই হতে পারেন ওই বিস্ফোরণকারী, যিনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছেন বিস্ফোরিত হুন্ডাই i20 গাড়িতে।

উমর নবি, যিনি পুলওয়ামার কৈল গ্রামের বাসিন্দা, কাজ করতেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে। ডা. মুজাম্মিলের গ্রেপ্তারের পর থেকেই তাঁর খোঁজ মেলেনি।

আরও পড়ুন-Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র

সূত্র আরও জানিয়েছে, সোমবার রাত থেকে পুলওয়ামার বিভিন্ন গ্রাম থেকে অন্তত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন আমির রশিদ, সাম্বুরা গ্রামের বাসিন্দা, যিনি নাকি বিস্ফোরকবাহী গাড়ির বর্তমান মালিক। তাঁর ভাইসহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Red Fort blast: “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা

জম্মু-কাশ্মীর পুলিশের মতে, এই “জৈশ মডিউল”-এর সঙ্গে যুক্ত ছিলেন অন্তত চারজন চিকিৎসক — গণাই, রাথার, উমর নবি এবং লখনউয়ের এক মহিলা চিকিৎসক, যাঁকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্রের দাবি, এই মডিউলটি ধরা পড়ে শ্রীনগর শহরের উপকণ্ঠে জৈশের পোস্টার লাগানোর ঘটনায় তদন্ত চালানোর সময়।

Jaish-e-Mohammad Breaking news Latest news Delhi explosion Red Fort tragedy Red Fort Metro Station blast