Delhi Earthquake: সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল দিল্লি! কতটা ঝুঁকিতে দেশের রাজধানী?

Delhi Earthquake: কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর দিল্লিতে এবং এর গভীরতা ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে।

Delhi Earthquake: কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর দিল্লিতে এবং এর গভীরতা ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal News Live Today,  Kolkata Weather Forecast Feb 6  ,Sikkim Earthquake Impact North Bengal  ,Supreme Court DA Case West Bengal  ,WB Interim Budget 2026 Highlights  ,Lakshmir Bhandar 1500 hike  ,Suvendu Adhikari vs Mamata Banerjee 2026 polls,পশ্চিমবঙ্গের আজকের খবর,কলকাতার তাজা খবর,Kolkata Live Updates,  সিকিম ভূমিকম্প আপডেট ,Sikkim Earthquake News,  ডিএ মামলার রায়,DA Case Supreme Court Verdict, লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি,Lakshmir Bhandar Hike News,পশ্চিমবঙ্গের আবহাওয়া,West Bengal Weather Report,শুভেন্দু অধিকারী ১৭৭ আসন,Suvendu Adhikari 177 Seats

Delhi earthquake 2026: প্রতীকী ছবি।

Delhi Earthquake: সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল দিল্লি! সোমবার সকাল ৮টা ৪৪ মিনিটে দিল্লি–এনসিআরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর দিল্লিতে এবং এর গভীরতা ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কম হলেও আচমকা দিল্লির মাটি কেঁপে ওঠায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisment

আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন 

এনসিএস জানিয়েছে, সকালে অফিস ও স্কুলের ব্যাস্ত সময়ে ভূমিকম্প হওয়ায় বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর বা সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দিল্লি–এনসিআর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হল। এর আগে সম্প্রতি হরিয়ানার সোনিপত এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল থাকলেও তার প্রভাব দিল্লি পর্যন্ত পৌঁছেছিল। ধারাবাহিক কম্পনের কারণে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

দিল্লি–এনসিআর ছাড়াও দেশের অন্যান্য এলাকায়ও সম্প্রতি ভূমিকম্পের খবর মিলেছে। গত শুক্রবার ও শনিবার গভীর রাতে গুজরাটের কচ্ছ জেলায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাতের বেলায় কম্পন হওয়ায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ

এদিকে, গত এক মাসে বিশ্বের একাধিক দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ, জাপান, তাইওয়ান ও আফগানিস্তানসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি, ৭-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দিল্লি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা এবং এটি উচ্চ ঝুঁকিপূর্ণ ভূকম্পীয় জোন-৪-এর অন্তর্ভুক্ত।  ভূকম্পন সংক্রান্ত মানচিত্র অনুযায়ী, জোন-২ কম ঝুঁকিপূর্ণ, জোন-৩ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন-৫  সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। জোন-৪-এ থাকা দিল্লি  মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি, দিল্লি হিমালয় অঞ্চলের তুলনামূলকভাবে কাছাকাছি হওয়ায় ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন- প্রবল ঝাঁকুনি, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের একের পর এক বগি, রাতের অন্ধকারে বিরাট দুর্ঘটনা

earthquake delhi