Delhi Air Pollution: মারাত্মক দূষণের কবলে দিল্লি, একিউআই ৫০০ ছাড়িয়েছে!

Delhi Air Pollution: ঘন কুয়াশা এবং তীব্র দূষণের কবলে রাজধানী দিল্লি। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দিল্লিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

Delhi Air Pollution: ঘন কুয়াশা এবং তীব্র দূষণের কবলে রাজধানী দিল্লি। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দিল্লিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi NCR air pollution, Delhi AQI crosses 500, severe air quality Delhi, dense fog Delhi NCR, Delhi airport flight delay, trains delayed due to fog, CPCB AQI bulletin, Jahangirpuri AQI 500, Anand Vihar air quality, Noida Greater Noida pollution, Ghaziabad Gurugram AQI, GRAP Stage IV restrictions, Indigo travel advisory Delhi, low visibility Delhi airport

দিল্লিতে ভয়াবহ দূষণ, এর মাঝেই আজ শহরে পা রাখছেন লিও মেসি

Delhi Air Pollution: মারাত্মক দূষণের কবলে দিল্লি। একিউআই ৫০০ ছাড়িয়েছে! ঘন কুয়াশার জেরে অনেক ফ্লাইট বিলম্বিত, ৯১টি ট্রেন দেরিতে চলেছে।   মাস্ক ছাড়া বাইরে বেরনো বিরাট  বিপজ্জনক। 

Advertisment

ঘন কুয়াশা এবং তীব্র দূষণের কবলে রাজধানী দিল্লি। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণ করা রীতিমত কঠিন হয়ে পড়েছে, যার ফলে ব্যাংকক এবং দুবাই থেকে আসা স্পাইসজেটের ফ্লাইটগুলিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মোট ২২০টি বিমান ঘন কুয়াশার জেরে প্রভাবিত হয়েছে, অনেকগুলি দেরিতে চলছে বা বাতিল করা হয়েছে। ঘন কুয়াশার কারণে ৯১টি ট্রেন দেরিতে চলছে। সোমবার দিল্লির (AQI) ৫০০ ছাড়িয়ে গেছে, যার ফলে বাতাস অত্যন্ত দূষিত হয়ে পড়েছে।

দিল্লি–এনসিআরের বাসিন্দাদের জন্য ফের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ঘন কুয়াশা ও তীব্র বায়ুদূষণের জেরে রাজধানী ও সংলগ্ন এলাকায় বায়ুর গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। অনেক এলাকায় AQI ৫০০ ছাড়িয়ে গেছে, যার ফলে মাস্ক ছাড়া বাইরে বেরনোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দূষণের প্রভাব পড়েছে বিমান ও রেল চলাচলেও। একাধিক ফ্লাইট ও ট্রেন দেরিতে চলছে।

ঘন কুয়াশা ও দূষণের কারণে দিল্লি ও এনসিআরে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গিয়েছে। দিল্লি বিমানবন্দরে অবতরণে সমস্যা দেখা দেওয়ায় ব্যাংকক ও দুবাই থেকে আসা স্পাইসজেটের কিছু ফ্লাইট জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মোট প্রায় ২২০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। কিছু বাতিল, কিছু আবার দেরিতে চলছে। পাশাপাশি ৯১টি ট্রেন বিলম্বিত হয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)-এর বুলেটিন অনুযায়ী, রবিবার দিল্লির গড় AQI ছিল ৪৬১, যা শনিবারের তুলনায় প্রায় ৩০ পয়েন্ট বেশি। শনিবার এই মান ছিল ৪৩১। বিশেষজ্ঞদের মতে, এটি চলতি মরশুমে দিল্লির অন্যতম দূষিত দিন। এর আগে ২১ ডিসেম্বর ২০১৭-তে গড় AQI ছিল ৪৬৯।

সোমবার দিল্লির বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছেছে। রোহিণী এলাকায় AQI ৫০০-এর উপরে রেকর্ড করা হয়েছে। উত্তর দিল্লির অশোক বিহার ও জাহাঙ্গীরপুরীতে AQI ছিল প্রায় ৪৯৯, আনন্দ বিহারে AQI ৪৯৩, দ্বারকায়  ৪৬৪, আইটিও এলাকায় ৪৬৯, চাঁদনি চকে AQI তুলনামূলকভাবে কম হলেও তা ছিল ৩৪৮। 

দিল্লি-সংলগ্ন এনসিআরেও পরিস্থিতি ভয়াবহ। নয়ডায় AQI রেকর্ড করা হয়েছে ৪৬৬, গ্রেটার নয়ডায় ৪৩৫ এবং গাজিয়াবাদে ৪৫৯, যা সবকটিই গুরুতর বিভাগে পড়ে। অন্যদিকে গুরুগ্রামে AQI ছিল ২৯১ এবং ফরিদাবাদে ২১৮, যা ‘খারাপ’ শ্রেণিভুক্ত।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে শরীরে স্ট্রেস, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং নানা জটিলতা দেখা দিতে পারে। এর প্রভাব ফুসফুস, হৃদযন্ত্র ও মস্তিষ্কের উপর পড়তে পারে। সোমবার সকালে ঘন কুয়াশা ও বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে যায় দিল্লি ও এনসিআর। 

এ পরিস্থিতিতে ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পালাম এলাকায় দৃশ্যমানতা মাত্র ৫০ মিটার পর্যন্ত নেমে গিয়েছে। আবহাওয়ার কারণে বিমান চলাচলে পরিবর্তন হতে পারে এবং কিছু ফ্লাইট ছাড়তে দেরি হতে পারে। যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) দিল্লি-এনসিআরে GRAP স্টেজ-IV বিধিনিষেধ জারি করেছে। তা সত্ত্বেও দূষণের মাত্রা কমার কোনও লক্ষণ নেই। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়     

আরও পড়ুন-ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?    

আরও পড়ুন-রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা

আরও পড়ুন-Kolkata Metro: সোম থেকেই হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো রুটে সময়সূচিতে বিরাট রদবদল, অফিস বেরোনোর আগে তড়িঘড়ি পড়ুন এই প্রতিবেদন

delhi air pollution Delhi air pollution