বরফের চাদরে কাশ্মীর-মানালি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল দিল্লি! উত্তর ভারত জুড়ে আবহাওয়ার লঙ্কাকাণ্ড

Delhi Rain: আজ উত্তাল উত্তর ভারতের আবহাওয়া! দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টিতে জারি হল অরেঞ্জ অ্যালার্ট। তুষারপাতের সাদা চাদরে ঢাকল কাশ্মীর ও মানালি। গুলমার্গে পর্যটকদের খুশির হাওয়া থাকলেও তুষারপাতের জেরে শ্রীনগরে বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল।

Delhi Rain: আজ উত্তাল উত্তর ভারতের আবহাওয়া! দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টিতে জারি হল অরেঞ্জ অ্যালার্ট। তুষারপাতের সাদা চাদরে ঢাকল কাশ্মীর ও মানালি। গুলমার্গে পর্যটকদের খুশির হাওয়া থাকলেও তুষারপাতের জেরে শ্রীনগরে বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল।

author-image
IE Bangla Web Desk
New Update
দিল্লিতে বৃষ্টি, কাশ্মীরে তুষারপাত, মানালিতে বরফ, আবহাওয়া আপডেট, Delhi Rain, Kashmir Snowfall, Gulmarg Weather, Manali Snowfall, IMD Alert

IMD Alert: উত্তর ভারতজুড়ে আবহাওয়ার চূড়ান্ত খামখেয়ালিপনায় বিপর্যস্ত জনজীবন।

IMD Alert: আজ সকালে দিল্লির আকাশে দেখা গেল মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া। রাজধানীর বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) ভোর ৪:৫০ মিনিটে দিল্লিতে 'অরেঞ্জ' সতর্কবার্তা জারি করেছিল।

Advertisment

নারেলা, বাওয়ানা, রোহিণী, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রাজৌরি গার্ডেন এবং দ্বারকা সহ দিল্লির একাধিক পকেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে।বিকেলের দিকে বা সন্ধ্যায় আরও এক দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন- West Bengal News Live: কলকাতায় ইডি-র 'বস' রাহুল নবীন, সিজিও-তে রুদ্ধদ্বার বৈঠক, টার্গেট কি আইপ্যাক?

বরফের চাদরে কাশ্মীর উপত্যকা: ব্যাহত বিমান ও ট্রেন চলাচল

তীব্র পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরের বিখ্যাত স্কি-রিসর্ট গুলমার্গ-সহ উপত্যকার বিভিন্ন অংশ তুষারে ঢেকেছে। শ্রীনগর ও তার আশপাশের সমতল এলাকায় বইছে প্রবল ঝোড়ো হাওয়া।তুষারপাতের জেরে শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। সাধারণ অবস্থায় ফিরতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ট্রেন পরিষেবা থমকে গিয়েছে এবং শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে।তুষারপাত চললেও পর্যটকদের মধ্যে খুশির হাওয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন- "আর কতদিন বিদেশের মাটিতে থাকবেন দেশনায়ক?" জন্মজয়ন্তীতে নেতাজি-কন্যার আর্তি ছিঁড়ে দিচ্ছে ভারতবাসীর বুক!

হিমাচলের মানালিতে মরসুমের তুষারপাত

হিমাচল প্রদেশের পর্যটন কেন্দ্র মানালিতেও শুরু হয়েছে তাজা তুষারপাত। গোটা পাহাড়ি শহর এখন সাদা বরফের চাদরে মোড়া। তুষারপাতের এই খবরে স্থানীয় ব্যবসায়ীদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনই পর্যটন শিল্পে নতুন জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন-Saraswati Puja: দুর্গাপুজোও এখানে ফিকে! কালনার মানুষের কাছে কেন শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো? জানুন ৩০০ বছরের ইতিহাস

IMD Delhi Rain Kashmir Snowfall Gulmarg Weather Manali Snowfall