/indian-express-bangla/media/media_files/2025/11/10/delhi-red-fort-blast-10-killed-suspect-detained-2025-11-10-21-08-00.jpg)
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ?
Delhi Red Fort Blast: সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির দরজা-জানালা ভেঙে যায়, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ ওই গাড়ির ভেতরেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে। দমকল বিভাগের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি (LNJP) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন।
দিল্লি পুলিশের বিশেষ সেল ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশ কমিশনার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এনআইএ (NIA) ও এনএসজি (NSG)-এর টিম ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গাড়িটির ভেতরে বিস্ফোরক পদার্থ রাখা ছিল। বিস্ফোরণের কারণ এবং এর পেছনের ষড়যন্ত্রের দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হঠাৎই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। “আমরা রাস্তার ধারে একটি গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রবল আওয়াজে চারপাশ কেঁপে ওঠে। আমাদের পিছনের গাড়িটি মুহূর্তে আগুনে জ্বলে যায়,” জানান এক প্রত্যক্ষদর্শী।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। ঘটনার পর গোটা দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। রেলস্টেশন, বাস টার্মিনাল এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারত-নেপাল সীমান্তেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। অমিত শাহ নিজেও দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ঘটনাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এই মর্মান্তিক ঘটনার জেরে রাজধানীতে ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও ঘটনার পেছনের সম্ভাব্য সন্ত্রাসযোগ খতিয়ে দেখছে।
এদিকে দিল্লির বিস্ফোরণে মৃতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি"।
আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন
youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে
নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের
প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড়
সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?
৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us